সংগৃহীত ছবি
জাতীয়

বুধবার চলবে পারাবত এক্সপ্রেস

নিজস্ব প্রতিবেদক: দেশে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যে ১ দল দুষ্কৃতকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত হয় ঢাকা-সিলেট-ঢাকা রুটে চলাচল করা আন্তঃনগর ট্রেন পারাবত এক্সপ্রেস। এর ফলে গত বৃহস্পতিবার (১৫ আগস্ট) থেকে বন্ধ থাকার ২৭ দিন পর আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হলেও এই ট্রেনটি চালানো সম্ভব হয়নি। তবে অবশেষে জামালপুর এক্সপ্রেসের রেক দিয়ে এ ট্রেনটি আবারও চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

আরও পড়ুন: ১দিনের বেতন দিলেন পিএসসি

সোমবার (২৬ আগস্ট) বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খান এই তথ্যটি জানায়।

মো. নাহিদ হাসান খান জানান, আগামী বুধবার (২৮ আগস্ট) থেকে ঢাকা-সিলেট-ঢাকা রুটে সাময়িকভাবে বন্ধ থাকা পারাবত এক্সপ্রেস (৭০৯/৭১০) ট্রেনটি এখন থেকে যথারীতি চলাচল করবে। এ সময় এই রুটের যাত্রীরা কাউন্টার অথবা অনলাইনের মাধ্যমে টিকিট ক্রয় করতে পারবেন।

রেলওয়ের অন্য ১টি নির্দেশনায় বলা হয়েছে, এ সময় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জামালপুর এক্সপ্রেস ট্রেনের ১৩টি কোচের রেক কম্পোজিশনের সাথে ২টি শীতাতপ নিয়ন্ত্রিত স্লিপার কার (ডব্লিউজেসি) যুক্ত করে ১৫টি কোচের রেক দিয়ে আগামী বুধবার (২৮ আগস্ট) থেকে দেশে পারাবত এক্সপ্রেস ঢাকা-সিলেট-ঢাকা রুটে চলাচল করবে।

আরও পড়ুন: শেখ হাসিনাসহ ১৩ জনের নামে মামলা

তার আগে গত রবিবার (১১ আগস্ট) বাংলাদেশ রেলওয়ে জানিয়েছিল, সারাদেশব্যাপী ছাত্র আন্দোলন চলাকালে দুষ্কৃতকারীরা আন্তঃনগর ট্রেনের কোচে অগ্নিসংযোগ, কোচের দরজা ও জানালার গ্লাস ভেঙে ফেলে। এ সময় দুষ্কৃতকারীদের হামলায় পারাবত এক্সপ্রেস (৭০৯/৭১০) ট্রেনের ১৬টি কোচের ১৪১টি জানালা ও ২৭টি দরজার গ্লাস ভেঙে যায়। ক্ষতিগ্রস্ত কোচগুলো বেজ স্টেশন এবং পাহাড়তলী শেডে পাঠিয়ে এগুলোকে মেরামত করতে হবে, যা খুবই সময়সাপেক্ষে ব্যাপার।

তারা আরও জানায়, দেশে ট্রেন চলাচল চালু করা হলেও ঐ সময় পারাবত এক্সপ্রেস ট্রেনটি পরিচালনা করা সম্ভব হবে না। এমত অবস্থায় পারাবত এক্সপ্রেস ট্রেনটির মেরামত কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত এটি সাময়িকভাবে চলাচল বন্ধ থাকবে।

আরও পড়ুন: ১ দিনের বেতন দিচ্ছে ফায়ার সার্ভিস

এ সময় পারাবত এক্সপ্রেস ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ভোর ৬টা ২০ মিনিটে ছেড়ে সিলেট স্টেশনে পৌঁছায় দুপুর ১টার দিকে। এরপর সিলেট-বিকেল ৩টা ৪৫ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছায় রাত ১০টা ৪৫ মিনিটে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

পিরোজপুরে নানা আয়োজনে 'বিশ্ব পরিবেশ দিবস' উদযাপন 

‘ক্লাইমেট অ্যাকশন, জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা&rsqu...

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের নতুন পরিকল্পনা

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যাপক পরিসরে উদ্যোগ নিয়েছে সরকার। খাদ্যের গুণ...

দাপ্তরিক শৃঙ্খলা ও পরীক্ষা নিয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা জারি

দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং চলমান আলিম পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্নের ল...

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ সরকারের: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহ...

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ সরকারের: প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা