সংগৃহীত ছবি
জাতীয়

সমন্বয়কদের ঝুঁকিমুক্ত হলে ছেড়ে দেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক: ছাত্র আন্দোলনের ৫ সমন্বয়ককে গ্রেফতার করা হয়নি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মন্তব্য করেছেন, তারা ঝুঁকিমুক্ত হয়েছেন এটা‌ পুলিশ মনে করলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে।

আরও পড়ুন: সাময়িক বন্ধ থাকবে ফেসবুক-টিকটক

রোববার (২৮ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে মন্ত্রী এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেখুন, তারা নিজেরাই বলছিল যে তারা ঝুঁকিতে আছেন। তাদের একজন বাবাকে বলছিল যে, আমি বিশেষ প্রয়োজনে আত্মগোপন করেছি। তারা নিজেরাই বলছিল যে তারা ঝুঁকিতে রয়েছে। সেজন্য আমরা তাদের নিরাপত্তার জন্য নিয়ে এসেছি।

আসাদুজ্জামান খান বলেন, তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে- কোন কোন রাজনৈতিক দল কিংবা কারা তোমাদেরকে প্ররোচনা দিয়েছে, পরবর্তীতে যে আন্দোলন সহিংস রূপ নিল- এগুলো আমরা তাদেরকে জিজ্ঞাসা করছি।‌ এগুলোর উত্তরও তারা দিচ্ছে।

আরও পড়ুন: সহিংসতায় নিহত ১৪৭

উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে চিকিৎসারত অবস্থায় কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে ডিবি পুলিশ হেফাজতে নেয়। পরে শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২ জন সমন্বয়ক সারজিস আলম এবং হাসনাত আব্দুল্লাহকেও তাদের হেফাজতে নেয় ডিবি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা