সংগৃহীত
জাতীয়

সকল বিভাগে মেট্রোরেল হবে

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করে বলেছে, বাংলাদেশে বর্তমানে রাজধানীর উত্তরা-মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলছে, এতে প্রতিদিন প্রায় (২,৪০,০০০) যাত্রী যাতায়াত করছে। এ সময় মেট্রোরেল মেয়েদের জন্য নিরাপদ যান হিসেবে পরিগণিত হয়েছে। রাজধানীতে মেট্রোরেল চালু হওয়ার পরে থেকেই ঢাকার যানজট অনেকাংশে কমেছে।

আরও পড়ুন: বাজেট মোটেও উচ্চাভিলাষী নয়

আজ (শনিবার) জাতীয় সংসদের অধিবেশনে তিনি এ সকল কথা বলেন।

তিনি বলেন, রাজধানী ঢাকার যানজট সহনশীল করার জন্য, ঢাকা মাস ট্রানজিট তৈরি করেছি। এরই মাধ্যমে ৬টি রুটে মেট্রো রেল নির্মাণ করা হচ্ছে, ১টি তো হয়েই গেছে। এরপর আমরা চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণের জন্য সার্ভে করছি। এই সরকারে আমি থাকতে থাকতে প্রতিটি বিভাগীয় শহরেই মেট্রোরেল হেড কোয়ার্টারের সাথে সংযুক্ত করে দিয়ে যাবো। যেন দেশের মানুষ দ্রুততম সময়ে যানজট মুক্ত হয়ে চলাচল করতে পারে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা