সংগৃহীত ছবি
জাতীয়

নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাড্ডায় একটি টিনশেড বাসা থেকে অর্ধগলিত অজ্ঞাত ১ নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের কথিত স্বামী জামাল পলাতক রয়েছেন।

শনিবার (৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে সাতারকুল পূর্ব পদরদিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: বাগেরহাটে সুন্দরবনে আগুন

এ সময় বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর বিকেল সাড়ে ৪টার দিকে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন গাজী জানান, সকালে আমরা খবর পেয়ে বাড্ডা থানার সাতারকুল পূর্ব পদরদিয়া এলাকার নূর হোসেনের বাড়িতে যাই। সেখানে গিয়ে বাসার ভেতরে অর্ধ-গলিত ১ নারীর মরদেহ পড়ে থাকতে দেখি। অতিরিক্ত গরমের কারনে লাশটি পচতে শুরু করেছে।আমরা প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানতে পারিনি। এর পরে তার পরিচয় সনাক্তের জন্য সিআইডি ক্রাইম সিম ইউনিটকে খবর দেওয়া হয়।

আরও পড়ুন: ভালুকায় পানি ও স্যালাইন বিতরণ

তিনি আরও বলেন, ওই বাড়ির মালিক নুর হোসেন চলতি মাসের ১ তারিখ স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে জামাল নামে এক রিকশাচালক বাসাটি ভাড়া নেয়। আজ সকালে বাড়ির মালিক অনেক ডাকাডাকি করলে তাদের কোনও সাড়াশব্দ না পেয়ে ভেতরে ঢুকে দেখতে পান অর্ধগলিত অবস্থায় নারীর লাশ পড়ে আছে। এ সময় আমরা ঘটনার স্থলে এসে তার লাশ উদ্ধার করি। লাশের কোথাও কোন দৃশ্যমান আঘাতের চিহ্ন দেখা যায়নি। তার কথিত স্বামী জামালকে গ্রেফতার করলে ঘটনার বিস্তারিত সব জানা যাবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান আছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

‘রামায়ণ’ চলাকালে হলের ভেতর শুধু নিরামিষ খাবারের নির্দেশ!

পৌরাণিক ও ধর্মীয় আবহযুক্ত চলচ্চিত্র প্রদর্শনের সময় সাধারণ দর্শকদের গভীর আবেগ,...

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক করে পুলিশে সোপর্দ

রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই ক...

চিলমারীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ প...

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

সৌদি আরবের অনেক ভূখণ্ড দখলে নিয়েছে হুথিরা!

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ও রক্ষণশীল ধারার জনপ্রিয় পডকাস্টার টাকার কার্লসন আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা