ছবি: সংগৃহীত
রাজনীতি

ঠাকুরগাঁওয়ে ২২ নেতাকর্মী গ্রেফতার

ঠাকুরগাঁও সংবাদদাতা: নাশতার পরিকল্পনা ও পুলিশি কাজে বাধা দেওয়ার অভিযোগে ঠাকুরগাঁওয়ে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কফিল উদ্দীন আহমেদ এবং সেনুয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল মমিনসহ (৩৮) ২২ জন জামাত-বিএনপির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: পদোন্নতি পেলেন বিএনপির ৮ নেতা

শুক্রবার ১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।

আটককৃতদের মধ্যে রয়েছেন- ঠাকুরগাঁও সদর উপজেলার চামেশ্বরী গ্রামের মৃত রেজানুল মুন্সির ছেলে আব্দুল মমিন (৩৮)। তিনি সেনুয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক।

আরও পড়ুন: দেশের বিচারব্যবস্থা ধ্বংস করা হয়েছে

এছাড়া গ্রেফতারদের মধ্যে রয়েছেন মোলানখুড়ি গ্রামের মৃত শামসুল হকের ছেলে মো: জুয়েল রানা। তিনি সেনুয়া ইউনিয়ন ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক বলে দলীয়ভাবে নিশ্চিত করা হয়েছে।

জানা যায়, শুক্রবার সকালে সদর উপজেলার কালিতলা এলাকা থেকে জামায়াতের ২০ জন ও সেনুয়া এলাকা থেকে ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের ২ নেতাকে অভিযানে চালিয়ে আটক করা হয়।

আরও পড়ুন: সিঙ্গাপুর গেলেন সেতুমন্ত্রী

পুলিশি কাজে বাধা দেওয়ার অভিযোগে বিএনপির ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আসামি ও নাশকতার পরিকল্পনার অভিযোগে ২২ জনকে আসামি করে ২ টি পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা