ছবি: সংগৃহীত
রাজনীতি

দেশের বিচারব্যবস্থা ধ্বংস করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দেশের বিচারব্যবস্থা ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আদালতে গেলে বিরোধীদলের নেতাকর্মীদের জামিন দেওয়া হয় না।

আরও পড়ুন: বিক্রি হচ্ছে না সরকার নির্ধারিত দামে

শনিবার (১৬ সেপ্টেম্বর) রংপুর জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে তারুণ্যের রোডমার্চের উদ্বোধনের আগে সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন তিনি।

এ সময় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ। তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়া প্রয়োজন। কিন্তু নিজেরা বারবার বিদেশে গিয়ে চিকিৎসা করালেও খালেদা জিয়াকে যেতে দিচ্ছে না এ সরকার।

আরও পড়ুন: পদোন্নতি পেলেন বিএনপির ৮ নেতা

সমাবেশে তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, যদি আন্দোলনের মধ্য দিয়ে নির্বাচনে যেতে পারি এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে, নির্বাচন পরবর্তী সময় আন্দোলনকারী দলগুলোকে নিয়ে সরকার গঠন করা হবে।

বিএনপি মহাসচিব বলেন, আমরা সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছি, এ সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়। সরকার বলেছে, তাদের অধীনে আগে নির্বাচন সুষ্ঠু হয়েছে, এবারেও সুষ্ঠু হবে। আমরা দেখেছি, এ সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি।

আরও পড়ুন: খালেদা জিয়া এখন নির্দেশনা দেন না

তিনি আরও বলেন, এ আন্দোলনের মাধ্যমে যদি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে পারি, তা হলে আমরা একটি জাতীয় সরকার গঠন করবো। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের ‘একদফা’ দাবি যদি মেনে না নেওয়া হয়, তা হলে এ তরুণ প্রজন্মকে সাথে নিয়ে আন্দোলন চালিয়ে যাবো।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা