আ.লীগের মনোনয়ন ফরম বিতরণ শুরু
রাজনীতি
পাঁচ আসনে উপ-নির্বাচন

আ.লীগের মনোনয়ন ফরম বিতরণ শুরু

নিজস্ব প্রতিবেদক:

উপ-নির্বাচনের জন্য পাঁচ সংসদীয় আসনের দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করছে আওয়ামী লীগ। নওগাঁ-০৬, সিরাজগঞ্জ-০১, পাবনা-০৪, ঢাকা-০৫ ও ঢাকা-১৮ আসনে উপ-নির্বাচনের জন্য মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ফরম বিতরণ করা হবে।

সোমবার (১৭ আগস্ট) থেকে রোববার (২৩ আগস্ট) পর্যন্ত এই ফরম বিতরণ চলবে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির কার্যালয় থেকে প্রতিদিন সকাল ১১টা থেকে বিকাল ৫টার মধ্যে ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সবাইকে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে এবং কোনও প্রকার লোকসমাগম না করে আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার অনুরোধ করা হচ্ছে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে।

দলীয় সংসদ সদস্যদের মৃত্যুজনিত কারণে শূন্য হওয়া এই পাঁচটি আসনের মধ্যে দুটির উপ-নির্বাচন অনুষ্ঠানের প্রথম ৯০ দিন ইতোমধ্যে শেষ হয়েছে। করোনা সংক্রমণের কারণে নির্বাচন কমিশন ওই সময়ের মধ্যে নির্বাচন না করে পরবর্তী ৯০ দিনের মধ্যে ভোট করার সিদ্ধান্ত নিয়েছে।

কমিশন সূত্রে জানা গেছে, পাঁচটি আসনের মধ্যে দুই বা তিনটির উপ-নির্বাচনের তফসিল আগামী সপ্তাহের শেষ দিকে ঘোষণা হতে পারে। বাকিগুলো তফসিল আগামী মাসের হওয়ার সম্ভাবনা রয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

নানা পাটেকরের মৃত্যু ঘিরে রহস্যের সন্ধানে পুলিশ

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে গোয়া পু...

তুরস্কের সঙ্গে শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক: বিরোধীদলীয় নেতা

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের সঙ্গে তুরস্কের সম্পর্ক কে...

মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছ...

দেবীপক্ষের সূচনায় ঢাকেশ্বরী ও বনানীতে বিশেষ আয়োজন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সূচনাপর্ব শ...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা