ছবি-সংগৃহীত
রাজনীতি

বিএনপি রাজনীতিতে পরাজিত

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি রাজনীতিতে পরাজিত হয়ে এখন দেশের অর্থনীতিকে পরাজিত করার টার্গেটে নেমেছে। শেখ হাসিনা দেশ বিক্রি করতে বিদেশে যাননি, গিয়েছেন দেশের উন্নয়নের উচ্চতা বাড়াতে।

আরও পড়ুন : আমাদের অভিন্ন শত্রু দারিদ্র্য ও ক্ষুধা

সোমবার (১ মে) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাতীয় শ্রমিক লীগ আগোজিত শ্রমিক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, এই ঈদে কোনো পথেই অশান্তি নেই। মানুষ শান্তিতে বাড়ি ফিরেছে। মানুষ যদি শান্তিতে থাকে বিএনপির মনে কষ্ট লাগে। বাংলার মানুষ ভালো আছে, আর বিএনপির মন খারাপ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশ সফর প্রসঙ্গে তিনি বলেন, এই সফরের গুরুত্ব যারা বুঝবে না তারাই এ সম্পর্কে কটাক্ষ করে। শেখ হাসিনা দেশ বিক্রি করতে বিদেশে যাননি, গিয়েছেন দেশের উন্নয়নের উচ্চতা বাড়াতে। পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংক নিজের ভুল স্বীকার করে তারা নিজেরাই প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে।

আরও পড়ুন : তুরস্কে ভোটগ্রহণ শুরু

সড়কমন্ত্রী বলেন, শেখ হাসিনা সবসময় চান বাংলাদেশ কখনো যেন সংকটে না পড়ুক। এ দেশের মানুষের শান্তির জন্য শেখ হাসিনা বিদেশ সফর করছেন।

তিনি বলেন, যারা এই সফরের বিরুদ্ধে কথা বলে তাদেরকে কিছু বলার নেই। তারা হিংসার আগুনে জ্বলে। পদ্মা সেতুর জ্বালা, মেট্রোরেলের জালা, বঙ্গবন্ধু টানেলের জ্বালা, ১০০ সেতুর জ্বালা, ১০০ রাস্তার জ্বালা তাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ৫২ দল, ১২ দল নিয়ে ১০ দফা বিক্ষোভ পদযাত্রা, হোঁচট খাওয়া আন্দোলন করেছে। পদযাত্রার নামের শেষ যাত্রা করছে বিএনপি। বিএনপির আন্দোলন, দফা, দল সবই ভুয়া। বিএনপি পথ হারা, দিশেহারা ফান্দে পড়িয়া বগা কান্দের মতো দশা। বিএনপি রাজনীতিতে পরাজিত হয়ে গেছে, আন্দোলনে পরাজিত, নির্বাচনে আসলেও পরাজিত হবে।

আরও পড়ুন : সড়কে একই পরিবারের ৩ জন নিহত

ওবায়দুল কাদের বলেন, বিএনপি রাজনীতিতে পরাজিত হয়ে এখন দেশের অর্থনীতিকে পরাজিত করার টার্গেটে নেমেছে। প্রহসনের নির্বাচনে এদেশের মানুষ আর ফিরে যাবে না। এদেশের মানুষ অর্থপাচারকারী তারেক রহমানদের হাতে দেশের ক্ষমতা তুলে দেবে না।

দলের নেতাকর্মীদের মানুষের সঙ্গে ভালো আচরণ করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ভালো আচরণ করলে এ দেশের জনগণ ব্যালটের মাধ্যমে প্রতিবাদ জানাবে।

দলীয় মনোনয়নের বিষয়ে তিনি বলেন, জনগণের কাছে গ্রহণযোগ্যতা নেই এমন কাউকে মনোনয়ন দেওয়া হবে না। অর্থ পাচারকারীদের আওয়ামী লীগে স্থান নেই।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা