রাজনীতি

ফেনসিডিলসহ আটক রংপুরের ছাত্রলীগ নেতা সনিকে বহিস্কার

নিজস্ব প্রতিবেদক:

রংপুর: লালমনিরহাটে ডিবি পুলিশের হাতে ফেনসিডিলসহ আটককৃত রংপুর জেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক সোহেল রানা সনিকে সকল পদ থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) রাতে জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান কানন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় মেহেদী হাসান সিদ্দিকী রনি জানান, সংগঠনের নীতি-আদর্শ, গঠনতন্ত্র ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে লিপ্ত থাকায় সোহেল রানা সনিকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

সূত্রে জানা গেছে, ডিবি পুলিশের অভিযানে লালমনিরহাটের খুনিয়াগাছ ইউনিয়ন এলাকা থেকে সোহেল রানা সনিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকসহ এক বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের নি...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরি...

দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদরা

ভারতের নির্বাচন কমিশনের কার্যক্রম ও নীতির প্রতিবাদে দেশের তরুণ প্রজন্মের (জেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা