সংলাপে যাচ্ছে না বিএনপি
রাজনীতি

সংলাপে যাচ্ছে না বিএনপি

সান নিউজ ডেস্ক : নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলের সঙ্গে রোববার (১৯ জুন) থেকে তিন দিন সংলাপ করবে নির্বাচন কমিশন (ইসি)। তবে এ সংলাপে অংশ নিচ্ছে না বিএনপি। এ বিষয়ে দলটির শীর্ষ নেতারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরও পড়ুন: চট্টগ্রামে পাহাড় ধসে নিহত ৪

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিকরা চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও তাদের অংশ নেওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। সংলাপের চিঠি পাওয়ার পর দলীয় ফোরাম এবং বিএনপির সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে তারা।

সংলাপে অংশ নেবেন কিনা জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেন, বর্তমান ইসির সঙ্গে সংলাপে বসার প্রশ্নই ওঠে না। আমরা সংলাপে যাব না।

কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন কমিশন দায়িত্ব গ্রহণের পর থেকে সাবেক নির্বাচন কমিশনার, সাংবাদিক, পর্যবেক্ষকসহ পেশাজীবীদের সঙ্গে ধারাবাহিক সংলাপ করে আসছে।

আরও পড়ুন: নূপুর শর্মাকে খুঁজছে পুলিশ

জানা গেছে, এবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসতে যাচ্ছে ইসি। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) কারিগরি দিক যাচাইয়ে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি ও কারিগরি টিমের সঙ্গে এ বৈঠক হবে।

ইসি সচিবালয় সূত্রে জানা যায়, নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলের সঙ্গে তিন দিন বৈঠক অনুষ্ঠিত হবে। প্রতিদিন ১৩টি দলের সঙ্গে বসবেন তারা। আগামীকাল রোববার (১৯ জুন) থেকে শুরু হবে এ বৈঠক। ওইদিন সংসদের বিরোধীদল জাতীয় পার্টিসহ ১৩টি দলের সঙ্গে সংলাপ করবে। ২১ জুন বসবে বিএনপিসহ ১৩টি রাজনৈতিক দলের সঙ্গে। সর্বশেষ ২৬ জুন আওয়ামী লীগসহ ১৩টি দলের সঙ্গে বৈঠক করবে ইসি।

নতুন ইসি গঠনের আগ থেকেই এর বিরোধিতা করে আসছে বিএনপি। কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতির ডাকা সংলাপেও অংশ নেয়নি দলটি। এমনকি রাষ্ট্রপতির গঠিত সার্চ কমিটিকে প্রত্যাখ্যান করেন নেতারা। সার্চ কমিটি ইসি গঠনে রাজনৈতিক দলগুলোর কাছে নাম চাইলে তাতেও সাড়া দেয়নি।

দলটির একাধিক নীতিনির্ধারক গণমাধ্যমকে বলেছেন, বর্তমান নির্বাচনী ব্যবস্থায় একটি অবাধ ও সুষ্ঠু ভোট করার ক্ষেত্রে কমিশনের তেমন কিছু করার নেই। দলীয় সরকারের ইচ্ছামতোই হবে ভোট। তাই তাদের কাছে এই মুহূর্তে ইসির কর্মকাণ্ড মুখ্য নয়।

আরও পড়ুন: মধ্যাঞ্চলে বন্যার আশঙ্কা

বর্তমান নির্বাচন কমিশনের সংলাপে অংশ নেওয়া মানে তাদের বৈধতা দেওয়া। তাদের কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার মধ্য দিয়ে আমরা ইসিকে বৈধতা দিতে চাই না। তাই সবকিছু বিবেচনা করে এ সংলাপে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০ দলীয় জোটে বিএনপিসহ চারটি দল নির্বাচন কমিশনে নিবন্ধিত। দলগুলো হলো-লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ। জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা ২০ দলীয় জোটে থাকলেও আদালতের নির্দেশে দলটির নিবন্ধন স্থগিত রয়েছে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

শিল্পী মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা 

শিল্পগুরুকে শেষ বিদায় ও শ্রদ্ধা জানাতে আজ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো...

এবার স্পাইডারম্যানের নতুন টিজারে মেসি

ফুটবল মাঠের পর এবার সুপারহিরোর জগতে দেখা মিলল আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায...

নারীসহ যুবক আটকের ঘটনায় হয়রানি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  

মাদারীপুরে নারীসহ এক যুবক আটকের ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ...

এক প্রশ্নেই হবে সব বোর্ডের এইচএসসি পরীক্ষা 

আগামী বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

গাইবান্ধায় নাতির ছুরিকাঘাতে দাদি নিহত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নাতির উপর্যুপরি ছুরিকাঘাতে দ...

গণভোটের রায় না মানায় রাজনীতিতে সংকট: জামায়াত আমির

গণভোটের রায় না মানার কারণেই রাজনীতিতে সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন জাম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা