টাঙ্গাইলে তিন কৃতি সংবাদিককে সংবর্ধনা      
সারাদেশ

টাঙ্গাইলে তিন কৃতি সংবাদিককে সংবর্ধনা      

খায়রুল খন্দকার, টাঙ্গাইল : সমাজে সাংবাদিকতায় বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য টাঙ্গাইলের তিন কৃতি সাংবাদিককে সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন।

আরও পড়ুন : ১ বিলিয়ন ডলার সংগ্রহে নেমেছে সরকার

বুধবার (৮ জুন) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

মানবাধিকার সাংবাদিকতায় টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি, বাংলাভিশনের টাঙ্গাইল প্রতিনিধি ও দৈনিক ইনকিলাবের টাঙ্গাইল জেলা সংবাদদাতা সাংবাদিক ও মানবাধিকারকর্মী এডভোকেট আতাউর রহমান আজাদ; মুক্তিযুদ্ধ বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য গোপালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের নিজস্ব সংবাদদাতা জয়নাল আবেদীন স্যার এবং মুক্তিযোদ্ধা হিসেবে মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকালের উপজেলা প্রতিনিধি দুর্লভ বিশ্বাসকে এই সংবর্ধনা দেয়া হয়।

আরও পড়ুন : শীর্ষ ঋণখেলাপী মাকসুদ গ্রেফতার

জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আমিনুল ইসলাম; টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জয়ব্রত পাল, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি,টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুর হক আলমগীল, সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন প্রমুখ।

আরও পড়ুন : এবার ডলারের দাম কমলো

এ সময় টাঙ্গাইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার কর্মীদের সাথে টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ; সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা উপস্থিত ছিলেন

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা