রাজনীতি

প্রধানমন্ত্রীর অক্লান্ত পরিশ্রমে বিশ্বে আমরা গর্বিত

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘে সম্মাননায় ভূষিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে দেশের মানুষকে একত্রিত করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বে উন্নত বাঙ্গালী জাতি হিসেবে আমাদের যে গর্ব রয়েছে তা একমাত্র বঙ্গবন্ধু কন্যার অক্লান্ত পরিশ্রমের জন্যই। জাতিসংঘের অধিবেশনে সবচেয়ে বেশিবার বক্তব্য রেখে আবারও প্রমাণ করলেন তিনিই দেশের মানুষের একমাত্র বাতিঘর শেখ হাসিনা।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, জনগণের ভোটে বার বার নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে সব থেকে বেশিবার দেশের প্রতিনিধিত্ব করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে বক্তব্য রাখার মধ্যদিয়ে এ পর্যন্ত তিনি ১৭ বার বক্তব্য দিয়েছেন। একজন প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাসে তা সর্বোচ্চ এবং এর মাধ্যমে বাঙ্গালি জাতি হিসেবে আমাদের গর্বিত করেছেন।

বঙ্গবন্ধু কন্যাকে অভিনন্দন জানিয়ে বাহাউদ্দিন নাছিম বলেন, জাতির পিতার সুযোগ্য সন্তান হিসেবে বঙ্গবন্ধু কন্যাই জাতিসংঘ সাধারণ পরিষদে দেশের হয়ে ১৭ বার ভাষণ দিয়েছেন বলে তাকে শুভেচ্ছা জানাই।

তিনি বলেন, তাঁর হাত ধরেই বাঙ্গালি জাতিকে এগিয়ে নিতে নতুন করে গঠিত হয়েছিলো আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। জাতির পিতার আদর্শের এই সংগঠন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বলেই দুর্দিনে দেশের মানুষের পাশে দাড়ায়। যার জলজ্যান্ত প্রমাণ করোনা মহামারিতে মৃত্যু ভয় উপেক্ষা করে কঠোর পরিশ্রম করে দেশের জনগণের পাশে থেকায় স্বেচ্ছাসেবক লীগ প্রশংসা কুড়িয়েছে।

বঙ্গবন্ধুর আদর্শের কর্মী হতে স্বেচ্ছাসেবক লীগ নেতা কর্মীদের আহবান জানিয়ে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নিজ হাতে গড়া সংগঠন স্বেচ্ছাসেবক লীগ দেশের জনসাধারণের আস্থা ভালবাসা কুড়িয়েছে। ষড়যন্ত্রকারীদের বাধা উপেক্ষা করে বারবার বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে স্বেচ্ছাসেবক লীগ এগিয়েছে। বঙ্গবন্ধুর আদর্শ গড়ার প্রত্যয় নিয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার লক্ষে জনগণের জন্য কাজ করবে স্বেচ্ছাসেবক লীগ। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মূল শক্তি দেশের মানুষের ভালবাসা। আমাদের সম্মেলনের শপথ হোক দেশের মেহনতি মানুষের দল স্বেচ্ছাসেবক লীগ।

তিনি আরও বলেন, বিএনপি সেদিন পাকিস্তানের পক্ষ নিয়ে আমাদের নেতাকে শহীদ করেছে। তারা আজও সুযোগের অপেক্ষায় আছে। তাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। তাদের বিরুদ্ধে আমাদের মূল শক্তি হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শ। স্বেচ্ছাসেবক লীগ জাতির পিতার আদর্শের শক্তি, তারা কখনো কনো হুমকিকে ভয় পায় না।

বাহাউদ্দীন নাছিম বলেন, শেখ হাসিনার নেতৃত্বে যেকোনো অপশক্তি প্রতিহত করা হবে। বাংলাদেশের সাম্প্রদায়িক শক্তি মোকাবিলা করতে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে। শেখ হাসিনার দক্ষ নেতৃত্বই আমাদের ভালোবাসা ও আমাদের শক্তি। যারা দেশের মধ্যে লুটপাট আর দুর্নীতি করেছে সেই লুটরাজ হচ্ছে বিএনপি। এই লুটরাজদেরকে দেশের মানুষ প্রত্যাখান করেছে। এই লুটপাটকারী দল বিএনপি আমলে সারাদেশে সিরিজ বোমা হামলা হয়। সিরিজ বোমা হামলাকারীরা আবার এখন গণতন্ত্রের কথা বলে।

এসময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির এমপি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী,
বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি, অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম মাহবুবুল হাসান সহ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ, কাউন্সিলর ও ডেলিগেটবৃন্দ।

২৩ বঙ্গবন্ধু এভিনিউ প্রান্তে উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ম রাজ্জাক, কাজী মোয়াজ্জেম, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, আব্দুল্লাহ আল সায়েম, স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন, সাধারণ সম্পাদক তারিক সাঈদ প্রমুখ।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা