রাজনীতি

‘আইভী রহমানের অহম বোধ ছিল না’

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আইভী রহমানের মধ্যে কখনও অহম বোধ দেখিনি, এমন নির্লোভ নেতা বাংলাদেশে কমই দেখা যায়। তিনি কখনও সভা মঞ্চে বসতেন না। কর্মীদের সঙ্গে মাঠে বসতেন। একুশে আগস্টের হামলার দিনেও ট্রাকের বাইরে মিছিল নিয়ে কর্মীদের সঙ্গে ছিলেন।’

একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগের মহিলা-বিষয়ক সম্পাদক ও নারী নেত্রী আইভি রহমানের ১৭তম মৃত্যু বার্ষিকীতে মঙ্গলবার (২৪ আগস্ট) রাজধানীর বনানী কবরস্থানে তার কবরে শ্রদ্ধা জানাতে এসে এসব কথা বলেন তিনি। এসময় আওয়ামী লীগের পক্ষে আইভী রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

ওবায়দুল কাদের বলেন, ‘সেই হামলা ছিল ইতিহাসের নৃশংস ঘটনা। সেদিন প্রাইম টার্গেট ছিলেন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ত্রাসবিরোধী সমাবেশ করতে গিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হন তিনি।’

২১ আগস্ট হামলার বিচারকাজ নিয়ে কাদের বলেন, (নিম্ন আদালতে) বিচার শেষ হয়েছে। এখন সেটি উচ্চ আদালতে আপিল শুনানিতে আছে।

করোনার কারণে বিলম্ব হলেও অচিরেই শুনানি হবে বলে মন্ত্রী (আইনমন্ত্রী) মহোদয় সূত্রে জানতে পেরেছি।

এসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা