রাজনীতি

শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করেছে পুলিশ : ফখরুল

নিজস্ব প্রতিবেদক: শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ অতর্কিত হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৭ আগস্ট) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতাকর্মীদের নিয়ে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন।

এর আগে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

মির্জা ফখরুল বলেন, ‘ঢাকা মহানগরের নবগঠিত কমিটির নেতাকর্মীদের শ্রদ্ধা নিবেদন কর্মসূচি ছিল। সকাল সাড়ে দশটার দিকে পুলিশ বিনা উস্কানিতে শান্তিপূর্ণ কর্মসূচি বাতিল করতে অতর্কিত টিয়ারশেল নিক্ষেপ করে, গুলি চালায় এবং লাঠিচার্জ করে। এতে আমানুল্লাহ আমান, আমিনুল ইসলামসহ অসংখ্য নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন, আহত হয়েছেন। পুলিশের এই আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘আমরা মনে করি একটি ফ্যাসিস্ট সরকার এভাবে নির্যাতন করে গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করছে। শত বাধা উপেক্ষা করে নেতাকর্মীরা কর্মসূচি সফল করায় তাদের ধন্যবাদ জানাই।’

মির্জা ফখরুল বলেন, ‘সরকারের পায়ের তলায় মাটি নেই। তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে। তাই তারা এভাবে পুলিশ দিয়ে নির্যাতন করছে। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন সম্ভব। আর ঢাকা মহানগর বিএনপি এই আন্দোলনে নেতৃত্ব দেবে।’

বিএনপির নেতাকর্মীরা পুলিশের উপর হামলা চালিয়েছে, এমন অভিযোগ সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ।’ তিনি জানান, কতজন আহত বা গুলিবিদ্ধ হয়েছেন তার হিসাব করা হয়নি। এ সময় ঢাকা মহানগর বিএনপি নেতা আব্দুস সালাম, আমানুল্লাহ আমান, আমিনুল ইসলাম, রফিকুল আলম মজনুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা