রাজনীতি

ঢাকা-১৪ আসনের দুই প্রার্থীর মনোনয়ন বাতিল

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-১৪ আসনের উপনির্বাচনে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুন) ওই আসনের রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার এই তথ্য জানান।

তারা হলেন, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান ও এম রুহুল আমীন সরকার। মনিরুজ্জামানের মনোনয়নে এক শতাংশ সমর্থনযুক্ত ভোটার থেকে দ্বৈব-চয়নের মাধ্যমে যাচাই করে তথ্য সঠিক না পাওয়ায় এবং রুহুল আমীনের তথ্য সঠিকভাবে জমা না দেয়াসহ জামানতের টাকা না দেয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আগা খান মিন্টু, জাতীয় পার্টির মোস্তাকুর রহমান, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) অ্যাডভোকেট আবু হানিফ, বিএনএফ’র এ ওয়াই এম কামরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা।

গত ২ জুন সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ শূন্য সংসদীয় আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। আসন তিনটিতে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ১৫ জুন, মনোয়নপত্র বাছাই ১৭ জুন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৩ জুন, প্রতীক বরাদ্দ ২৪ জুন এবং ভোটগ্রহণ হবে আগামী ২৮ জুলাই। এসব উপনির্বাচনে ভোটগ্রহণের তারিখ ১৪ জুলাই নির্ধারণ করা হলেও করোনা সংক্রমণের কারণে ভোটগ্রহণের তারিখ দুই সপ্তাহ পেছানো হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা