রাজনীতি

সরকারের উস্কানিতেই তাণ্ডব: ফখরুল 

নিজস্ব প্রতিবেদক: বিএনপি নয়, সরকারের উস্কানিতেই তাণ্ডব হয়েছে। হেফাজতের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এ মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় সরকারের জনগণের প্রতি দায়বদ্ধতা নেই বলেও মন্তব্য করেন মির্জ ফখরুল।

মঙ্গলবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের অনেক নেতা, মন্ত্রী ও মিডিয়ায় প্রচার করা হয়েছে বিএনপি হেফাজতকে ইন্ধন দিয়েছে। তাদের কর্মসূচিতে সমর্থন দিয়েছে। কিন্তু হেফাজতের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।

তিনি বলেন, হেফাজত কোনো রাজনৈতিক সংগঠন নয়। তাদের উসকানি তো দিয়েছে সরকার। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদে হেফাজতে ইসলামের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে সরকার দলীয় ও আইন শৃঙ্খলা বাহিনী হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, অনুষ্ঠান না করতে স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশ থাকলেও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও সুবর্ণ জয়ন্তী উদযাপনের জন্য সরকার তা মানেনি। আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর কর্মসূচি আগেই স্থগিত করেছি।

ফখরুল বলেন, সরকার ১৮ দফা নির্দেশনা দিয়েছে। কিন্তু বাস্তবায়নের কোনো লক্ষণ দেখছি না। সরকারের উদ্যোগটা কোথায়?’ সরকারের পক্ষ থেকে দৃশ্যমান পদক্ষেপ থাকবে, তা কোথায় বলেও প্রশ্ন তোলেন তিনি।

সাননিউজ/টিএস/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা