রাজনীতি

নিপুন রায়কে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। বাসে আগুন দেয়া ও নাশকতার পরিকল্পনার অভিযোগে করা মামলায় সোমবার (২৯ মার্চ) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে এই আবেদন করে পুলিশ।

রাজধানীর হাজারিবাগ থানায় করা এই মামলায় ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূইয়ার আদালতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

রোববার (২৮ মার্চ) বিকেলে রাজধানীর রায়েরবাজারের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব। গতরাতে র‌্যাবের আইন ও গণমাধ্যম বিভাগ জানায়, শনিবার (২৭ মার্চ) রাজধানীর জনপথ মোড় ও মালিবাগে বাসে অগ্নিসংযোগের ঘটনায় নিপুন রায়কে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের অভিযোগ, নিপুণ রায় রাজধানীসহ সারাদেশে নাশকতার পরিকল্পনা করেন। তারই অংশ হিসেবে রাজধানীর যাত্রাবাড়ী, মালিবাগসহ বিভিন্ন স্থানে বাসে আগুন দেয়া হয়। এ কারণে তাকে গ্রেফতার করা হয়েছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা