রাজনীতি

কোনো ব্যক্তিকে হেয় করার উদ্দেশ্যে উচ্ছেদ অভিযান নয়

নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, “উচ্ছেদ অভিযান অবৈধ দখলদারদের বিরুদ্ধে, কোন ব্যক্তিকে হেয় করার উদ্দেশ্যে এই অভিযান নয়।”

বুধবার (৩০ ডিসেম্বর) ডিএসসিসির ৪ নম্বর ওয়ার্ডের বাসাবো বালুর মাঠ সংলগ্ন এলাকায় বর্জ্য স্থানান্তর কেন্দ্রের (এসটিএস) উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তাপস।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাজধানীর ফুলবাড়িয়া সুপারমার্কেট-২ এ নকশা বহির্ভূত দোকান বরাদ্দ দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক ডিএসসিসি মেয়র সাঈদ খোকনসহ ৭ জনের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন ফুলবাড়িয়া সুপারমার্কেট-২ এর দোকান মালিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন ওরফে দেলু। বুধবার এই মামলা গ্রহণ করে তা তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

তবে মঙ্গলবার আদালতে মামলার আবেদনের পর সাঈদ খোকন বলেছিলেন, “সবাই বলছে, বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস দেলোয়ার হোসেন ওরফে দেলুকে দিয়ে সব নোংরামি করছেন। এতে করে তার (তাপস) নিজের ও দলের ইমেজ ক্ষুণ্ন হচ্ছে।”

সাঈদ খোকনের এই বক্তব্যের পর বুধবার (৩০ ডিসেম্বর) কোন ব্যক্তির নাম উল্লেখ না করে মেয়র তাপস বলেন, “আমি আবারও খুব পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের এই অবৈধ দখলদার উচ্ছেদ কার্যক্রম কোন ব্যক্তি কেন্দ্রিক না। কোনোভাবেই এই কার্যক্রমকে বাধাগ্রস্ত করা যাবে না। কোন ব্যক্তি যদি এতে হেয় প্রতিপন্ন হন, লজ্জিত হন, সেটা ওই ব্যক্তির বিষয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরশনের বিষয় নয়।”

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে অনুষ্ঠিত ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩২ রানে...

চট্টগ্রামে মাদক নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, গ্রেপ্তার ১৫

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় মাদক কারবারের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্...

বৃষ্টি উপেক্ষা করেই প্রস্তুত বাংলাদেশ

এশিয়ান গেমস ক্রিকেটে অংশ নিতে গত ২৫ সেপ্টেম্বর জাপানে গিয়ে পৌঁছেছে বাংলাদেশ...

ইউক্রেনে রুশ হামলায় নিহত ৮

ইউক্রেনজুড়ে রাশিয়ার তীব্র সামরিক হামলায় শিশুসহ অন্তত আটজন নিহত এবং বহু মান...

ধ্বংসস্তূপের মধ্যেই রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে সীমিত চিকিৎসাসেবা

রাজধানীর মিরপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা