ছবি: সংগৃহীত
রাজনীতি

লোক সমাগমের প্রস্তুতির অভিযোগে নোয়াখালীতে আ.লীগ নেতা গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনিসুল হক ওরফে জাহাঙ্গীরকে (৫৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল সোমবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার চরবাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আনিসুল হক সুবর্ণচরের খাসেরহাট বাজারের একজন ব্যবসায়ী ও বাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল সোমবার রাত সাড়ে দশটার দিকে সুবর্ণচরের চরবাটা এলাকা থেকে ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা আনিসুল হককে গ্রেপ্তার করে চরজব্বর থানার পুলিশ। গ্রেপ্তারের পর তাকে থানায় নিয়ে যাওয়া হয়। গ্রেপ্তারের ঘটনাটি জানাজানি হওয়ার পর রাতেই ব্যবসায়ীদের পক্ষ থেকে আজ মঙ্গলবার সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খাসেরহাটের সকল দোকানপাট বন্ধ রাখার অনুরোধ জানিয়ে মাইকিং করা হয়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, আগামী ১৩ অক্টোবরকে ঘিরে ঢাকায় লোক সমাগমের প্রস্তুতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আওয়ামী লীগ নেতা আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা