সংগৃহীত ছবি
রাজনীতি

যুব সমাজের অর্জিত বিপ্লব নিয়ে ষড়যন্ত্র চলছে

জেলা প্রতিনিধি : জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে যুব সমাজের অর্জিত বিপ্লব নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে তরুণ প্রজন্ম নতুন বাংলাদেশ গড়বে। আগামীর বাংলাদেশে কোন বৈষম্য থাকবে না। বিচারহীনতার সংস্কৃতি থেকে দেশকে বের করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে। একটি আদর্শ কল্যাণ ও মানবিক রাষ্ট্র বিনির্মাণ সম্ভব হবে কেবলই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে। সেজন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার চূড়ান্ত রূপ দিতে যুব সমাজকে অতিতের মতো ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।

আরও পড়ুন : কঠোর হাতে চাঁদাবাজি দমন করা হবে

মঙ্গলবার পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ড. মাসুদ এসব কথা বলেন।

তিনি বলেন, কোন একটি রাষ্ট্রকে ধ্বংস করতে পরাশক্তি প্রথম যেই কাজটি করে সেটি হচ্ছে ঐ রাষ্ট্রের জাতি-গোষ্ঠীর মধ্যে বিভেদ সৃষ্টি করা। দলমত, জাতি-গোষ্ঠী, ধর্মবর্ণ সকলে বাংলাদেশের নাগরিক পরিচয়ে এক ও অভিন্ন থাকতে পারলে কোন পরাশক্তি বাংলাদেশের অগ্রযাত্রার পথে আর বাঁধা হয়ে দাঁড়াতে পারবে না। বৃটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ এবং তার পরবর্তী সকল আন্দোলন সংগ্রামে আমাদের বিজয় হয়েছে যুব সমাজের হাত ধরে। তাই যুব সমাজকে আগামীতেও ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশকে একটি উন্নত ও আধুনিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।

আরও পড়ুন : আমির হোসেন আমু গ্রেফতার

ড. শফিকুল ইসলাম মাসুদ উপস্থিত যুবক ও যুব নারীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তরুণ প্রজন্ম এবং যুবকদের হাতেই আগামীর নতুন বাউফল গড়তে হবে, গড়া সম্ভব। ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন ছিল ফ্যাসিস্ট, গণহত্যাকারী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ব্যাংক ডাকাত, শেয়ারবাজার লুন্ঠনকারী, আমাদের মা-বোনদের ইজ্জ্বত লুন্ঠনকারী ও ধর্ষকদের বিরুদ্ধে। ওই অন্দোলনে লড়াই করে যারা শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, আহত হয়েছে, পুঙ্গত্ব বরণ করেছে তাদের মধ্যে সংখ্যায় যুবকরাই বেশি। এর অর্থ যুবকরা নিজের চেয়ে দেশকে বেশি ভালোবেসে নিজের রক্ত ও জীবন উৎস্বর্গ করে দিতে সব সময় প্রস্তুত। যুবকদের জীবন ও রক্তের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতাকে কোন ভাবেই ব্যর্থ হতে দেব না, দেওয়া যাবে না। সেজন্য তিনি দলমত, জাতি-গোষ্ঠী, ধর্মবর্ণ বিভক্ত না করে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাউফল উপজেলা যুব বিভাগের সভাপতি মো. রাসেল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত যুব সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাউফল উপজেলার সাবেক আমীর মাওলানা আব্দুস সোবহান, উপজেলা আমীর মাওলানা মো. রফিকুল ইসলাম, মো. আবুল কাশেম, মো. খাইরুল কবির, মো. নজরুল ইসলাম সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃ...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা