ছবি: সংগৃহীত
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

হোসেন কুলি খান বাংলার শাসক নিযুক্ত

সান নিউজ ডেস্ক : আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন : ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ’র জন্ম

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ বুধবার (১২ জুলাই), ২৮ আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ, ২৩ জিলহজ্জ ১৪৪৪ হিজরী। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন : জাতিসংঘ সদর দফতরের উদ্বোধন

ঘটনাবলী :

৭১১ - তারেক বিন যিয়াদ তার বিশাল সেনাবাহিনী নিয়ে স্পেনে প্রবেশ করে।

১০৯৬ - পিটার দি হারমিট এর অধীনস্থ একদল ক্রুসেডার বুলগেরীয়ার সোফিয়ায় পৌছায়। তারা এখানে আর একটি দলের সাথে যোগ দিয়ে কন্সটান্টিনোপলের (ইস্তানবুল) দিকে রওনা দেয়।

১১০৯ - ক্রুসেডাররা ত্রিপোলি নগরী দখল করে।

১২৩৩ - ক্রুসেডার নৌ-সেনারা মিশরের ঐতিহাসিক আলেক্সান্দার বন্দরটি অবরোধ করে।

১৪৪২ - আলফনসো নেপলসের রাজা হন।

১৫৪৩ - ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরি ষষ্ঠবারের মতো বিয়ে করেন।

১৫৭৬ - হোসেন কুলি খান বাংলার শাসক নিযুক্ত হন।

১৭৪০ থেকে ১৭৪৪ পর্যন্ত আলীবর্দী খানের ভ্রাতুষ্পুত্র ও জামাতা নওয়াজিশ মুহাম্মদ খান নায়েব নাজিম নিযুক্ত হন। তবে তিনি মুর্শিদাবাদে অবস্থান করে তার সহকারী হোসেন কুলী খান এবং হোসাইন কুলীর সহকারী হোসেন উদ্দিন খানকে (১৭৪৪-১৭৫৪) ঢাকায় দায়িত্ব পালন করান। এ সময় থেকেই আলীবর্দীর ভ্রাতুষ্পুত্র শওকত্জংগ নওয়াজিস মুহাম্মদের বিরোধ দেখা দেয়। এ বিরোধের জের হিসেবে ঢাকায় হোসেন উদ্দিন খান এবং মুর্শিদাবাদে তদীয় চাচা নিহত হন। ঢাকায় হোসেন উদ্দিন খানকে হত্যায় জড়িত ছিলেন আগা সাদেক এবং আগা বাখের। হোসেন উদ্দিন খানের একটি সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আগা সাদেক মুর্শিদাবাদে হোসেন কুলী খান কর্তৃক বন্দী হন। সেখান থেকে ঢাকায় পালিয়ে এসে তিনি হোসেন কুলী খানকে হত্যার পরিকল্পনা করেন। অত্যন্ত সৎ এবং ধার্মিক হোসেন কুলী খানকে রাতের আঁধারে তার প্রাসাদে প্রবেশ করে হত্যা করা হয়।

নোয়াজেশের পরমবন্ধু ছিলেন হোসেন কুলি খাঁ ও রাজবল্লভ। হোসেন কুলি খাঁ ছিলেন নোয়াজেশের ধনভান্ডারের দায়িত্বে।

১৫৮০ - স্লাভিক ভাষায় বাইবেল প্রকাশিত হয়।

১৬৭৪ - শিবাজি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে মৈত্রী চুক্তি করেন।

১৭০০ - গ্রিনল্যান্ড গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণ করে।

১৮৭৮ - ব্রিটেন সাইপ্রাস দখল করে।

১৯১২ - আমেরিকায় প্রথমবারের মতো বিদেশি চলচ্চিত্র প্রদর্শিত হয়।

১৯২০ - কাজী নজরুল ইসলাম ও কমরেড মুজফ্‌ফর আহমদের যুগ্মসম্পাদনায় নবযুগ পত্রিকা প্রকাশিত হয়।

১৯৪০ - ব্রিটেনের নৌ-বাহিনী আলজেরিয়ার ক্যাবিয়ে পোতাশ্রয়ে ভিড় করে বেশ কয়েকটি জাহাজ ডুবিয়ে দেয়।

১৯৪১ - মস্কোতে ইঙ্গ-রুশ চুক্তি স্বাক্ষর।

১৯৪১ - মস্কোতে প্রথমবারের মতো জার্মান বাহিনী বোমা বর্ষণ করে।

১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় তাঞ্জানিয়া।

১৯৭৫ - ব্রিটেনে নগ্ন দৌড়ের ঘটনা দেখা দেয়।

১৯৭৫ - ব্রিটিশ কমনওয়েলথের রাগবির ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

১৯৯০ - রাশিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি বরিস ইয়েল্তসিন কম্যুনিস্ট পার্টি থেকে পদত্যাগ করেন।

১৯৯১ - সকালে হংকংএর ছিডে বিমান বন্দরে হংকং এর ইতিহাসে সবচেয়ে বড় টাকা ছিনতাই ঘটনা ঘটে।

১৯৯৩ - জাপানের উত্তরাঞ্চলের ৭.৮ মাত্রার এক ভূমিকম্পে ১৯৬ জন মারা যান।

১৯৯৮ - ফ্রান্সের প্যারিসে ফুটবল বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হয়, সেই খেলায় ফ্রান্স ব্রাজিলকে ৩-০ গোলে পরাজিত করে প্রথমবারের মতো বিশ্বকাপ জয় করে।
ম্যাচটি সারা বিশ্বে ১.৭ বিলিয়ন লোক প্রত্যক্ষ করে।

২০০০ - একটি গাড়ি বোমা হামলায় স্পেনের মাদৃদে নয় জন ব্যক্তি আহত হন। এজন্য বাস্ক বিচ্ছিন্নতাবাদী দল ETA কে দায়ী করা হয়।

আরও পড়ুন : ব্রিটেন কেনিয়া অধিগ্রহণ করে

জন্মদিন :

১৭৩০ - জোসিয়া ওজেউড, ইংল্যান্ডের পটুয়া।

১৮৪৫ - যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ, বাঙালি সংস্কৃত পণ্ডিত,চিন্তাবিদ, সাংবাদিক ও জনপ্রিয় জীবনীগ্রন্থের প্রণেতা। (মৃ. ১৯০৪)

১৮৫৪ - জর্জ ইস্টম্যান, আমেরিকান উদ্ভাবক ও ইস্টম্যান কোডাক কোম্পানির প্রতিষ্ঠাতা। (মৃ. ১৯৩২)

১৮৬৩ - আলবেয়ার কালামেত্ত, বিসিজি টিকার উদ্ভাবক ফরাসি জীবাণুবিদ।

১৮৬৫ - জর্জ ওয়াশিংটন কার্ভার, আফ্রো-আমেরিকান বিজ্ঞানী, আমেরিকার দক্ষিণাঞ্চলের কৃষিতে প্রভূত উন্নত সাধন করেন।

১৮৬৯ - শ্যামসুন্দর চক্রবর্তী স্বাধীনতা সংগ্রামী ও বিশিষ্ট সাংবাদিক। (মৃ. ১৯৩২)

১৯০৪ - পাবলো নেরুদা, ১৯৭১ সালে সাহিত্যে নোবেলজয়ী চিলির কবি, কূটনীতিজ্ঞ ও রাজনীতিক। (মৃ. ১৯৭৩)

১৯০৯ - বিমল রায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক। (মৃ. ১৯৬৬)

১৯১৩ - উইলিস ল্যাম্ব, নোবেলজয়ী মার্কিন পদার্থবিদ।

১৯২১ - সুকুমারী ভট্টাচার্য, প্রাচীন ভারতীয় সাহিত্য, ইতিহাস, সংস্কৃতির বিদগ্ধ গবেষক ও প্রখ্যাত অধ্যাপক। (মৃ.২৪/০৫/২০১৪)

১৯৩৭ - লিওনেল জস্‌পাঁ, ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী।

১৯৬৫ - সঞ্জয় মাঞ্জরেকার, ভারতীয় টেস্ট ক্রিকেটার।

১৯৭৮ - টোফার গ্রেস, মার্কিন অভিনেতা।

১৯৯০ - রেচেল ব্রসনাহ্যান, মার্কিন ও ব্রিটিশ অভিনেত্রী।

১৯৯৭ - মালালা ইউসুফজাই, পাকিস্তানি শিক্ষা অধিকার ও নারী শিক্ষা আন্দোলনকর্মী, যিনি সবচেয়ে কম বয়সে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।

আরও পড়ুন : আইভি রহমান’র জন্ম

মৃত্যুবার্ষিকী :

১৮০৪ - মার্কিন রাজনীতিক আলেকজান্ডার হ্যামিলটন।

১৯০২ - ইতালির সন্ত জোহানেস গোয়ালবার্তাসে।

১৯৯১ - ইরানের বিশিষ্ট মনীষী আল্লামা সাইয়্যেদ তাহের সাইয়্যেদযাদেহ হাশেমী।

১৯২৬ - ইংরেজ পুরাতাত্ত্বিক গায়ট্রুড বেল।

১৯৯৯ - রমাতোষ সরকার ভারতের বিশিষ্ট বাঙালি জ্যোর্তিবিজ্ঞানী। (জ.১৫/০২/১৯৩০)

২০১৩ - অমর গোপাল বসু,বাঙালি ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান প্রকৌশলী, বিশ্ববিখ্যাত অডিও ইকুইপমেন্ট প্রস্তুতকারক সংস্থা বোস কর্পোরেশন এর প্রতিষ্ঠাতা।(জ.০২/১১/১৯২৯)

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা