সংগৃহীত ছবি
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে​​​​​​​​​​​​​​

আরফানুল হক রিফাত’র প্রয়াণ

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলেরক কাছে।

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

শুক্রবার (১৩ ডিসেম্বর) ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন: আবদুল হামিদ খান ভাসানী’র জন্ম

ঘটনাবলী:

১৫৭৭ - স্যার ফ্রান্সিস ড্রেক বিশ্বভ্রমণের উদ্দেশ্যে প্লিমাউথ থেকে যাত্রা শুরু করেন।

১৬৪২ - পর্তুগিজ নাবিক আবেল তাসমান নিউজিল্যান্ড আবিষ্কার করেন।

১৭৩৪ - ইংল্যান্ড ও রাশিয়া বাণিজ্য চুক্তি করে।

১৭৫৯ - আমেরিকায় প্রথম মিউজিক স্টোর চালু হয়।

১৮৭০ - পশ্চিম আফ্রিকার কয়েকটি দেশ দখলের উদ্দেশ্যে ফ্রান্সের আগ্রাসী অভিযান শুরু হয়।

১৮৭৯ - মুসলিম সমাজ সম্মিলনী সভা প্রতিষ্ঠিত হয়।

১৮৮৯ - বেলজিয়াম নারী ও শিশু শ্রম বিষয়ে আইন জারি করে।

১৯২১ - ওয়াশিংটন সম্মেলন সফল্যজনকভাবে সমাপ্ত হয়। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স আর জাপানের মধ্যে প্রশান্ত মহা সাগর চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯২৩ - ডা. লি.ডি ফরেস্ট মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম সবাক চলচ্চিত্র প্রদর্শন করেন।

১৯৩০ - গ্রেফতার এগড়াতে ইংরেজ শাসন বিরোধি বিপ্লবী বিনয় বসু পটাশিয়াম সায়োনেট খেয়ে আত্মহত্যা করেন।

১৯৩৭ - চীনের নানচিং শহরে জাপানী আগ্রাসীসেনাবাহিনীর গণহত্যা যঞ্জশুরু হয়। জাপানের সৈন্যবাহিনী নানচিন শহরে প্রবেশ করার পর পেশাচিক গনহত্যা শুরু করে। এই বিশ্ব-কাঁপানো গণহত্যায় ৩ লক্ষাধিক লোকের প্রাণহানি হয়।

১৯৭১ - সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ ১৩ ডিসেম্বর দিনে পূর্ব ও উত্তর দিক থেকে মিত্রবাহিনী ঢাকার প্রায় ১৫ মাইলের মধ্যে পৌঁছায়। ৫৭ নম্বর ডিভিশনের দুটো ব্রিগেড এগিয়ে যায় পূর্বদিক থেকে। উত্তর দিক থেকে জেনারেল গন্ধর্ব নাগরার ব্রিগেড এবং টাঙ্গাইলে নামে ছত্রিসেনারা অবতরণ করে। পশ্চিমে ৪ নম্বর ডিভিশনও মধুমতি পার হয়ে পৌঁছে যায় পদ্মা নদীর তীরে। রাত নয়টায় মেজর জেনারেল নাগরা টাঙ্গাইল আসেন। ব্রিগেডিয়ার ক্লের ও ব্রিগেডিয়ার সান সিং সন্ধ্যা থেকে টাঙ্গাইলে অবস্থান করছিলেন। রাত সাড়ে নয়টায় টাঙ্গাইল ওয়াপদা রেস্ট হাউজে তারা পরবর্তী যুদ্ধ পরিকল্পনা নিয়ে আলোচনায় বসেন।

- নীলফামারী, মানিকগঞ্জ ও বগুড়া জেলা পাক হানাদার মুক্ত হয়।

১৯৭১ - মার্কিন প্রেসিডেন্ট নিকসন আর ফ্রান্সের প্রেসিডেন্ট পমপেইটুর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।

১৯৭৮ - চীনের কমিউনিস্ট পাটির ত্রয়োদশ কংগ্রেসের তৃতীয় পূর্ণাংগ অধিবেশন পেইচিংএ সমাপ্ত হয়।

১৯৮১ - পোল্যান্ডের রাষ্ট্রপ্রধান জেরুজালেস্কি পোল্যান্ডে সামরিক শাসন জারি করেন।

১৯৮২ - উত্তর হয়েমেনে ভূমিকম্পে ২ সহস্রাধিক নিহত।

১৯৮৮ - অ্যাঙ্গোলা, কিউবা ও দক্ষিণ আফ্রিকা কঙ্গোর ব্রাজাভিলে নামিবিয়ার স্বাধীনতা ও অ্যাঙ্গোলার শান্তিসংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করে।

১৯৯০ - ত্রিশ বছর জাম্বিয়ায় নির্বাসিত জীবন শেষে এএনসি রাষ্ট্রপতি অলিভার পাম্বো দক্ষিণ আফ্রিকায় প্রত্যাবর্তন করেন।

১৯৯১ - উত্তর ও দক্ষিণ কোরিয়া শান্তি ও অনাক্রমণ সংক্রান্ত ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করে।

১৯৯১ - কিশোরগঞ্জে পাকুন্দিয়া পীর মতিউর রহমানের সশন্ত্র বাহিনীর সঙ্গে পুলিশের ৩ দিনব্যাপী সংঘর্ষ শুরু হয় এতে ২ পুলিশসহ ২১ জন নিহত হন।

১৯৯৬ - সন্ধ্যায় জাতি সংঘ নিরাপত্তা পরিষদে কোফি আনান জাতি সংঘ মহাসচিব নিবার্চিত হন।

২০০১ - রাত ১১টায় মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাবলিও বুশ আনুষ্ঠানিকভাবে ১৯৭২ সালে স্বাক্ষরিতমার্কিন-রাশিয়া আন্টি ব্যালিষ্টিক ক্ষেপণাস্ত্র চুক্তি’ থেকে বেরিয়ে আসার কথা ঘোষণা করেন।

২০০১ - ২৯তম অলিম্পকস ক্রীড়া সংস্থার কমিটি পেইচিংএ প্রতিষ্ঠিত হয়।

২০০৩ - ইরাকের সাবেক একনায়ক সাদ্দাম হোসেন সেদেশের উত্তরাঞ্চলীয় শহর তিকরিতের কাছে একটি গোপন আস্তানা থেকে গ্রেফতার হন।

জন্ম:

১৫৩৩ - সুইডেনের এরিক ওয়াসা।

১৬৮৪ - লুডভিন হলবেরগ, নরওয়েজিয়ান ইতিহাসবিদ, দার্শনিক ও লেখক।

১৭৯৭ - ক্রিশ্চিয়ান যোহান হাইনরিশ হাইনে, জার্মান সাংবাদিক, কবি ও সমালোচক।

১৮৩৫ - চন্দ্রশেখর সিংহ সামন্ত, প্রখ্যাত ভারতীয় পণ্ডিত ও জ্যোতির্বিজ্ঞানী।

১৮৯১ - কমিউনিস্ট দর্শনে বিশ্বাসী ভারতের স্বাধীনতা সংগ্রামী সতীশচন্দ্র পাকড়াশী।

১৯০৩ - জনপ্রিয় বাঙালি সাহিত্যিক শিবরাম চক্রবর্তী।

১৯১১ - ট্রাইগভে হা্‌ভেল্ম, নোবেল পুরস্কার বিজয়ী নরওয়েজিয়ান অর্থনীতিবিদ ও গণিতবিদ।

১৯২৩ - ফিলিপ ওয়ারেন অ্যান্ডারসন, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ ও একাডেমিক।

১৯৩৪ - জটিলেশ্বর মুখোপাধ্যায়, কিংবদন্তি বাঙালি সঙ্গীতশিল্পী ও সুরকার।

১৯৩৬ - প্রিন্স করিম আগা খান।

১৯৪৫ - হারমান কেইন, আমেরিকান ব্যবসায়ী, সাংবাদিক ও রাজনীতিক।

১৯৬০ - ডাগুবাটি ভেঙ্কটেশ, ভারতীয় তেলুগু অভিনেতা।

১৯৬৭ - জেমি ফক্স, মার্কিন অভিনেতা, কৌতুকাভিনেতা, গায়ক, গীতিকার ও প্রযোজক।

১৯৭৩ - এমরে আশিক, সাবেক তুর্কি ফুটবলার।

১৯৮৪ - সান্তি কাজোরলা, স্প্যানিশ ফুটবলার।

১৯৮৭ - নাজমুন মুনিরা ন্যান্সি, বাংলাদেশী সংগীতশিল্পী।

১৯৮৯ - টেইলর অ্যালিসন সুইফট, আমেরিকান গায়ক-গীতিকার, রেকর্ড প্রযোজক ও অভিনেত্রী।

মৃত্যু:

১০৪৮ - আবু রায়হান মোহাম্মদ ইবনে আহমদ আল বিরুনি, বিশ্বখ্যাত ফার্সি পণ্ডিত, আরবীয় শিক্ষাবিদ ও গবেষক।

১২৫০ - রোমান সম্রাট দ্বিতীয় ফেডরিখ।

১৪৬৬ - দোনাতেল্লো, ইতালিয়ান চিত্রশিল্পী ও ভাস্কর।

১৫৫৭ - নিকোল ফন্টানা টারটাগ্লিয়া, ইতালীয় গণিতবিদ ও প্রযুক্তিবিদ।

১৫৬০ - পোপ দ্বিতীয় ক্যালিস্টাস।

১৭৮৪ - ইংরেজ লেখক ও অভিধান প্রণেতা স্যামুয়েল জনসন।

১৯৩০ - বিনয় বসু, একজন ব্রিটিশ বিরোধী বাঙালি বিপ্লবী।

১৯৩০ - ফ্রিটজ প্রেগ্ল, নোবেল পুরস্কার বিজয়ী স্লোভেনিয়ান বংশোদ্ভূত অস্ট্রিয়ান রসায়নবিদ ও চিকিৎসক।

১৯৩৫ - ভিক্টর গ্রিগনারড, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি রসায়নবিদ।

১৯৫৫ - এগাস মনিয, নোবেল পুরস্কার বিজয়ী পর্তুগিজ সাইকোলজিস্ট ও নিউরোসার্জন।

১৯৮১ - প্রখ্যাত বাঙালি বিজ্ঞান গবেষক গিরিজাপতি ভট্টাচার্য।

১৯৮৬ - স্মিতা পাতিল বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, টেলিভিশন ও থিয়েটার কর্মী।

১৯৯২ - ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী সতীনাথ মুখোপাধ্যায়।

১৯৯৩ - অশোকতরু বন্দ্যোপাধ্যায়, ভারতীয় বাঙালি রবীন্দ্রসংগীত শিল্পী।

১৯৯৬ - চীনের নাটকের প্রতিষ্ঠাতা চাও ইউ।

২০১০ - রিচার্ড হোলব্রকে, আমেরিকান সাংবাদিক ও কূটনীতিক ও জাতিসংঘের ২২ তম মার্কিন রাষ্ট্রদূত।

২০১১ - কবীর চৌধুরী বাংলাদেশের প্রথিতযশা শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও অনুবাদক।

২০১২ - নাতালিয়া কুস্টিন্সকায়া, রাশিয়ান অভিনেত্রী।

২০২০ – নূর হুসাইন কাসেমী, দেওবন্দি ইসলামি পণ্ডিত ও হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব।

২০২৩ - আরফানুল হক রিফাত, কুমিল্লা সিটি কর্পোরেশনের দ্বিতীয় মেয়র।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা