ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

নারী দিবস উদযাপন

লাইফস্টাইল ডেস্ক : প্রতিবাদ থেকে নারী দিবসের শুরু হয়েছে। বছরের তৃতীয় মাস অর্থাৎ মার্চ মাসের ৮ তারিখে দিবসটি উদযাপন করা হয়।

আরও পড়ুন : বিস্ফোরণ বেজমেন্ট থেকে হয়েছে

নারী দিবস পালন করার যৌক্তিকতা নিয়ে বিতর্ক থাকলেও দিবসটিতে প্রিয় নারীটির জন্য বিশেষ কিছু আয়োজন আপনি করতেই পারেন।

ইউনেস্কোর দেওয়া তথ্য অনুসারে, ১৯০৯ সালে ২৮ ফেব্রুয়ারি নারী শ্রমিকদের প্রতি শ্রদ্ধা দেখিয়ে প্রথম আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। এরপর ১৯১৭ সাল থেকে রাশিয়ায়ও দিনটি উদযাপন শুরু হয়। ধীরে ধীরে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে নারী দিবসের গুরুত্ব।

আরও পড়ুন : অন্তর্ঘাতমূলক কিনা তদন্তের প্রয়োজন

যেভাবে দিনটি উদযাপন করতে পারেন-

(১) অফিসে : কর্মজীবীরা অফিসে নারী সহকর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি বিশেষ রিল ভিডিও তৈরি করে তাদের চমকে দিতে পারেন। যেকোনো দায়িত্ব সামানোর ক্ষমতা নারীর রয়েছে এটা তাদের অনুভব করতে দিন। দিনটি তাদের জন্য বিশেষ হয়ে থাকুক।

(২) আপন নারী : বাড়িতে নিজের মা, বোন, কন্যা কিংবা স্ত্রীর জন্য বিশেষ কিছু আয়োজন করতে পারেন। এদিনে তাদের কার্ড বা কোনো উপহার দিতে পারেন। একজন নারীও অন্য নারীকে শুভেচ্ছা জানাতেপারেন। দিবসটি নারী-পুরুষ সবার জন্য উদযাপন হোক।

আরও পড়ুন :মরদেহের খোঁজে ডগ স্কোয়াড

(৩) সামাজিক কাজে : দিনটিতে কোনো মহিলা সংগঠনের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। আপনার চারপাশে থাকা দুস্থ নারীদের সেবায় কোনো অনুদান দিতে পারেন। তাদের প্রতি সহানুভূতির মাধমে উদযাপন হোক এই দিন।

(৪) পার্পেল রং : নারী দিবস প্রতীক পার্পেল বা গোলাপী রংয়ের কোনো জিনিস পরতে পারেন। এতে নারীর প্রতি আপনার সমর্থন প্রকাশ পাবে।

আরও পড়ুন : নাশকতা কিনা খতিয়ে দেখা হচ্ছে

(৫) রান্না করে : আমাদের দেশে রান্নাঘর সামলানোর সিংহভাগ দায়িত্বই নারীর। তাই নারী দিবসে তাদের চমকে দিতে রান্নার দায়িত্বটা আপনি নিতে পারেন। তাদের পছন্দের কোনো খাবার অথবা যেটি আপনি সবচেয়ে ভালো পারেন সেটি রান্না করতে পারেন।

(৬) সোশ্যাল মিডিয়ায় : নারীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করে কিছু কথা লিখতে পারেন সোশ্যাল মিডিয়ায়। আপনার জীবনে নারী সদস্যর নিয়ে বিশেষ কোনো স্মৃতি নিয়েও লিখতে পারেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

সেনাবাহিনীর সুনাম নষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

বিভিন্ন সময়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হয়েছে বলে মন্তব্য কর...

১ নভেম্বর ‘ব্ল্যাক কার্বন ও জলবায়ু দূষক’ বিষয়ক বিজ্ঞান-নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূ...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা