সংগৃহীত
আন্তর্জাতিক

নিজ বাড়িতে খুন করে আত্মহত্যার চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক: নিজের বাবা, স্ত্রী ও ৩ বছর বয়সী শিশুসন্তানকে গুলি করে নিজের মাথাও গুলি করেছেন এক ব্যক্তি। গুলিতে বাকি ৩ জনের মৃত্যু হলেও হামলাকারী প্রাণে বেঁচে গেছেন। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন: নাইজেরিয়ার সংঘাতে নিহত ৩০

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) স্থানীয় মোন্টাবাউর এলাকার এক বাড়িতে নৃশংস ঘটনাটি ঘটে। প্রতিবেশীরা প্রথমে চিৎকার শুনতে পান। কিছুক্ষণ পর কয়েক রাউন্ড গুলির শব্দে চারপাশ কেঁপে ওঠে। জরুরি নম্বরে ফোন দিয়ে সাহায্য চাইলে স্থানীয় আইনশৃঙ্খলা ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন ও হামলাকারীকে জীবিত উদ্ধার করেন। এই ঘটনাটি জার্মানির রাইনলান্ড ফাল্জ অঙ্গরাজ্যের।

পুলিশ বলছে, বাড়িটিতে ৩৭ বছর বয়সী এক বন্দুকধারীর গুলিতে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। হামলাকারী ও নিহতরা সবাই এক পরিবারের সদস্য। পুলিশ আরও জানিযেছেন, প্রথমে নিজের বাবা ও এরপর স্ত্রী ও ৩ বছর বয়সী শিশুসন্তানকে গুলি করে ঐ ব্যক্তি। নিজের মাথায়ও অস্ত্র ঠেকিয়ে আত্মহত্যার চেষ্টা চালায় ঐ জার্মান নাগরিক। কী উদ্দেশে সবাইকে হত্যা করলেন ঐ ব্যক্তি, সে প্রশ্নের জবাবে তদন্তকারী কর্মকর্তা ও এটর্নি জেনারেল জানিয়েছেন, পারিবারিক কলহ থেকেই এ হত্যাকাণ্ড হতে পারে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

কুড়িগ্রামে সাংবাদিকের মা-বাবাকে হত্যাচেষ্টার অভিযোগ

কুড়িগ্রাম সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ইন্ডিপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা