ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

শরণার্থী শিবিরে হামলায় নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকার একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলায় ১৭ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন: পাঠানো হচ্ছে রান্না করা খাবার

মঙ্গলবার (২১ নভেম্বর) ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

এতে বলা হয়, সোমবার মধ্যরাত গাজা উপত্যকার নুসেইরাত শরণার্থী শিবিরে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এই হামলায় ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এ ছাড়া আহত হয়েছে বেশ কয়েকজন।

আরও পড়ুন: সমঝোতায় রাজি ইসরাইল

এদিকে জাবালিয়ার একটি আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনীর হামলার পর ধ্বংসস্তূপের নিচ থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণ করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকা আছেন।

অন্যদিকে, যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার আল-শিফা হাসপাতালের ইনকিউবিটরে থাকা শিশুদের উন্নত চিকিৎসা দেয়ার জন্য মিশরে নিয়ে যাওয়া হয়েছে। গত বুধবার (১৫ নভেম্বর) আল-শিফা হাসপাতালে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে হাসপাতালটি বিদ্যুৎহীন হয়ে পড়লে ইনকিউবেটর অচল হয়ে পড়ায় কয়েকটি শিশু মারাও যায়।

আরও পড়ুন: গাজার স্কুলে ইসরায়েলি হামলা, নিহত ৫০

এদিকে ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক-রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়ে রাশিয়া, চীন, তুরস্কসহ বিশ্বের ৫০টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের কাছে চিঠি পাঠিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।

তিনি বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের পাশবিকতা বন্ধ করতে তেল আবিবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কোনো বিকল্প নেই।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা