ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

ইউরোপ সফরে বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপের কয়েকটি দেশে সফরে গেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বোরবার (০৯ জুলাই) সিএনবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হবে

জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান মনে করছেন, এ সফর প্রেসিডেন্টের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কেননা এ সফরেই বোঝা যাবে, বাইডেন বিশ্ব নেতৃত্বে কোন অবস্থানে আছেন, কী প্রভাব রয়েছে তার।

রোববার রাতেই লন্ডনে পৌঁছার কথা রয়েছে বাইডেনের। এরপর তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও দেশটির রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন বলে জানা গেছে।

আরও পড়ুন: পাকিস্তানে ভারী বর্ষণে নিহত ৭৬

লন্ডন থেকে সরাসরি লিথুনিয়ার ভিলনিয়াসে যাবেন বাইডেন। সেখানে ন্যাটোর সম্মেলনে অন্যান্য নেতাদের সঙ্গে অংশ নেবেন তিনি। এরপর হেলসিনকিতে গিয়ে ন্যাটোর নতুন সদস্য ফিনল্যান্ডকে স্বাগত জানাবেন।

উল্লেখ্য, এবারের সফরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার কথা রয়েছে বাইডেনের। এর মধ্যে রয়েছে ইউক্রেন যুদ্ধ, সামরিক জোট ন্যাটোর সদস্য বাড়ানো এবং ক্লাস্টার বোমা সরবরাহ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা