আন্তর্জাতিক

৪ বছরে ৪২ সাংবাদিক নিহত

সান নিউজ ডেস্ক: পাকিস্তানে গত চার বছরে ৪২ জন সাংবাদিক নিহত হয়েছেন। দেশটির পার্লামেন্ট বিষয়ক মন্ত্রী মুর্তজা জাভেদ আব্বাসি শুক্রবার পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটকে নিশ্চিত করেছেন এ তথ্য।

আরও পড়ুন: ঢাকায় আসছেন বিশ্বব্যাংকের এমডি

মন্ত্রী বলেন, গত চার বছরে পাঞ্জাবে ১৫ জন, সিন্ধে ১১ জন, খাইবার পাখতুনখোয়ায় ১৩ জন এবং বেলুচিস্তানে ৩ জন— মোট ৪২ জন সংবাদিক নিহত হয়েছেন এবং তাদের প্রত্যেকেই সন্ত্রাসীদের বন্দুকহামলার শিকার। ডন’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

লিখিত বিবৃতিতে মন্ত্রী আরও বলেন, পাঞ্জাবে সাংবাদিক হত্যায় সংশ্লিষ্টতার অভিযোগে ৭ জনকে গ্রেফতার করা হয়েছিল, তাদের মধ্যে দু’জন বর্তমানে জামিনে আছেন। এছাড়া সন্দেহভাজন আরও ৮ জন পলাতক অবস্থায় আছেন।

এছাড়া সিন্ধুতে ৪ জন খাইবার পাখতুনখোয়ায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বেলুচিস্তানে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি, তবে সন্দেহভাজনদের ধরতে সেখানে অভিযান চালাচ্ছে বেলুচিস্তান পুলিশ।

আরও পড়ুন: নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিপকিন্স

শুক্রবারের অধিবেশনে সিনেট সদস্য মুশতাক আহমেদ বলেন, পাকিস্তানের কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারগুলো একদিকে সাংবাদিকদের নিরাপত্তা দানে ব্যর্থ, অন্যদিকে দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনার ব্যাপারেও উদাসীন।

জবাবে সংসদীয় মন্ত্রী বলেন, সরকারকে নানা প্রতিবন্ধকতার মোকাবিলা করতে হচ্ছে বলে দ্রুত অপরাধীদের আওয়াতায় আনা যাচ্ছে না। তবে ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এ বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা