এলোপাতাড়ি ছোড়া গুলিতে এক শিক্ষার্থী নিহত হয়েছে (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে স্কুলের সামনে গুলিবিদ্ধ হয়ে শিক্ষার্থী নিহত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্কুলের সামনে দুই ব্যক্তির মধ্যে বাগবিতণ্ডার জের ধরে এলোপাতাড়ি ছোড়া গুলিতে এক শিক্ষার্থী (১৬) মারা গেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুজন। স্থানীয় সময় শুক্রবার (৮ এপ্রিল) এ ঘটনা ঘটে। সূত্র: এএফপি।

নিউইয়র্কের পুলিশপ্রধান কিচ্যান্ট সেওয়েল জানান, নিহত শিক্ষার্থী তার দুই বন্ধুর সঙ্গে স্কুল থেকে বাড়ি ফিরছিল। এসময় এক ব্যক্তি ক্রসওয়াক দিয়ে পার হওয়ার সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা আরেকজনের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি বন্দুক বের করে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করলে এ হতাহতের ঘটনা ঘটে।

তিনি জানান, গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে নেওয়া হয়। পরে গুলিবিদ্ধ ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। অন্য দুজনের অবস্থা স্থিতিশীল। তবে হামলাকারীকে এখনো আটক করতে পারেনি পুলিশ।

তবে সিসিটিভির ফুটেজ দেখে তাকে আটকের চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: ইমরান খানের ভাগ্য নির্ধারণ আজ

এদিকে এক সপ্তাহের ব্যবধানে নিউইয়র্কে দ্বিতীয়বার এ ধরনের হামলার ঘটনা ঘটেছে। গত ৩১ মার্চ ব্রুকলিনে একটি দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে বন্দুকধারীর হামলায় এক শিশু নিহত হয়। ওই হামলায় আহত হন আরও এক নারী।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা