ছবি-সংগৃহিত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে একটি হাসপাতালের করোনা ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন সন্ধ্যা মণ্ডল নামের এক রোগীর মৃত্যু হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, শনিবার ভোররাতে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আগুন লাগে। একজন রোগী প্রথমে আগুন দেখতে পান। তিনি বাকিদের ঘুম ভাঙান। পরে হাসপাতালের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

তবে মৃতে নারীর মেয়ে রানু মণ্ডলের অভিযোগ, অগ্নিকাণ্ডের পর তারা করোনা ওয়ার্ডে ঢোকার চেষ্টা করলেও তাদের বাধা দেওয়া হয়। ফলে তার মাকে বাঁচানো সম্ভব হয়নি।

বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লাগেনি জানিয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তা দীপক সেন বলেন, ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছিল। করোনা ওয়ার্ডের একটি বেডের ওপর লাইটার পড়েছিল। সেখান থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে পুরো বিষয়টি তদন্ত না করে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।

বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রবীর সেনগুপ্ত বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে শিগগির একটি পাঁচ সদস্যের কমিটি গঠন করা হবে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা