আন্তর্জাতিক

সিন্ধুর পানিবন্টন নিয়ে ভারত-পাকিস্তান বৈঠক আজ

আন্তর্জাতিক ডেস্ক : ২ বছরেরও অধিক সময় পরে ভারত-পাকিস্তানের মধ্যে সিন্ধু নদ বিষয়ক বার্ষিক পার্মানেন্ট ইন্দুজ (সিন্ধু) কমিশনের বৈঠক শুরু হবে।

মঙ্গলবার ( ২৩ মার্চ ) ভারতের রাজধানী নয়া দিল্লিতে উভয় দেশের সেনাবাহিনী নিয়ন্ত্রণরেখা বরাবর অস্ত্রবিরতির যৌথ বিবৃতি দেওয়ার পর এই আলোচনা শুরু হচ্ছে।

এরই মধ্যে অতীতের সব ঘটনাকে কবর দিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ঘোষণা করেছে পাকিস্তান। ফলে চিরশত্রু এই দুই দেশের মধ্যে যে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ দেখা যাচ্ছে তাকে বিরল হিসেবে আখ্যায়িত করা হচ্ছে।

এর নেপথ্যে সংযুক্ত আরব আমিরাতের রাজপরিবার ভূমিকা পালন করছে বলে মিডিয়ার খবরে বলা হয়েছে। অনলাইন ওয়ান ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, সম্প্রতি উভয় দেশ অস্ত্রবিরতির ঘোষণা দেওয়ার পর আজকের বৈঠককে বেশ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

এতে চুক্তির অধীনে সিন্ধু নদের পানিবন্টন, পাকাল দুল, লোয়ার কালনাই পানিবিদ্যুত স্থাপনাসহ পশ্চিমের বিভিন্ন নদী, বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সিন্ধু নদের পানি বিষয়ক পাকিস্তানি কমিশনার সাঈদ মুহাম্মদ মেহের আলি শাহ তার প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

অন্যদিকে ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সিন্দু নদ বিষয়ক কমিশনার পিকে সাক্সেনা।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা