জনসম্মুখে করোনা ঠিকা নিলেন নেতানিয়াহু
আন্তর্জাতিক

জনসম্মুখে করোনা ঠিকা নিলেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু করোনাভাইরাসের টিকা নিয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। এর মধ্য দিয়ে দেশটিতে করোনা টিকাদান কর্মসূচি শুরু হলো।

৭১ বছর বয়সী বেঞ্জামিন নেতানিয়াহু এবং দেশেটির স্বাস্থ্যমন্ত্রী শনিবার (১৯ ডিসেম্বর) জনসম্মুখে করোনাভাইরাসের টিকা নিয়েছেন। তেল আবিবের পার্শ্ববর্তী শেবা মেডিকেল সেন্টারে তাদের ফাইজার/বায়োএনটেকের টিকা দেওয়ার দৃশ্য সরাসরি টেলিভিশনে দেখানো হয়।

এসময় নেতানিয়াহু বলেন, আমার সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী ইউলি এডেলেস্টেইনকে টিকা নিতে বলেছি। নিজেরাই উদাহরণ হিসেবে থেকে সবাইকে করোনার টিকা নেওয়ার ব্যাপারে উৎসাহ যোগাতেই এটি করছি।

তিনি বলেন, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত। ব্যবসায়ীরা শিগগিরই আবার কাজ শুরু করতে সক্ষম হবে এবং মানুষেরা আগের মতোই জীবিকা নির্বাহ করতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, রোববার (২০ ডিসেম্বর) থেকে দেশেটির ১০টি হাসপাতাল এবং টিকাদান কেন্দ্রগুলোতে এই টিকা দেওয়া হবে। প্রথমে ষাটোর্ধ্ব ব্যক্তিদের টিকা দেওয়া হবে। পরে সবাইকে টিকা দেওয়া হবে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা