আন্তর্জাতিক

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার শপথ নিলেন জেসিন্ডা

আন্তর্জাতিক ডেস্ক : দ্বিতীয়বারের মতো নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন জেসিন্ডা আরডার্ন। জেসিন্ডার পাশাপাশি এ দিন শপথ নেন তার নতুন মন্ত্রিসভার অন্য সদস্যরাও। এ শপথের মাধ্যমে দ্বিতীয়বার সরকার গঠন করলেন তিনি।

শুক্রবার (৬ নভেম্বর) রাজধানী ওয়েলিংটনের গভর্নমেন্ট হাউসে এই শপথ নেয়ার আয়োজন করা হয়।

শপথ অনুষ্ঠানে নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেন, নতুন মন্ত্রিসভাকে স্মরণ করিয়ে দিয়েছি, অনেক বড় দায়িত্ব নিয়ে আমাদের কাজ করে যেতে হবে। অনেক চ্যালেঞ্জিং পরিস্থিতি আসবে তা একত্রে আমাদের মোকাবেলা করতে হবে।

মন্ত্রিসভা গঠনের আগেই জেসিন্ডা জানিয়েছিলেন অবিশ্বাস্যরকম বৈচিত্র্যময় মন্ত্রিসভা গঠন করবেন তিনি। নারী, আদিবাসী ও সমকামী নিয়ে গঠিত হয়েছে তার কেবিনেট। জেসিন্ডার নতুন মন্ত্রিসভায় উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে সমকামী গ্র্যান্ট রবার্টসনকে। আর পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে মাওরি সম্প্রদায়ের নানাইয়া মাহুতাকে।

করোনার বিরুদ্ধে লড়াইয়ে সাফল্যের পরে নিউজিল্যান্ডের গত মাসের সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হন জেসিন্ডা আরডার্ন।

সান নিউজ/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

কলকাতার হলে সেঞ্চুরি হাঁকাল জয়ার ‘আজও অর্ধাঙ্গিনী’

কলকাতার বড় পর্দায় সাফল্যের এক অনন্য নজির গড়ল অভিনেত্রী জয়া আহসান অভিনীত সিনেম...

ভোলার ২৭ মন্দিরে জেলা পরিষদের আর্থিক অনুদান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভোলা সদর উপজেলার ২৭টি দু...

রাজশাহীতে ক্রিকেটারদের চুরি যাওয়া লাগেজ উদ্ধার, গ্রেপ্তার ৪

মিরপুর থেকে ম্যাচ খেলে ফেরার পথে রাজশাহী বিভাগের ক্রিকেটারদের চুরি যাওয়া আটটি...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

আলতাফকে ভবন নির্মাণে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

জন্ম থেকেই দুই হাত নেই, তবু অদম্য ইচ্ছাশক্তি ও অধ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা