আন্তর্জাতিক

মুম্বাইয়ে শপিংমলে আগুন : সরানো হলো সাড়ে ৩ হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মুম্বাইয়ের সেন্ট্রাল এলাকার সিটি সেন্টার শপিংমলে ভয়াবহ অগিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৯টার দিকে আগুন লাগে। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে সিটি সেন্টার মলের নিচতলায় আগুন লাগে। পরে ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় আগুন ছড়িয়ে পড়ে। খবর রাত আড়াইটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন। আগুন নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের ২৫০ জন কর্মী। এতে ফায়ার সার্ভিসের দুজন কর্মী আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিরাপত্তার জন্য সিটি সেন্টার মলের পাশের অর্কিড টাওয়ার থেকে সাড়ে তিন হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আশপাশের রাস্তা বন্ধ করে দিয়েছেন। ধোঁয়া ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মাঝে আতঙ্ক তৈরি করেছে।

বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ের মেয়র কিশোরী পেডনেকার ও অন্যান্য কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রাণনাশের হুমকি, ছাত্রদল নেতাসহ ২ জনের বিরুদ্ধে জিডি

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভায় সম্পত্তি দ...

সম্প্রীতির বার্তা নিয়ে মণ্ডপে মণ্ডপে বিএনপি নেতা  ইমরান

শারদীয় দুর্গাপূজার মহা নবমীতে সম্প্রতি ও সৌহার্দ্য...

মাটিরাঙায় দুটি টাওয়ারের তার কেটে দিয়েছে দুর্বৃত্তরা

খাগড়াছড়ির মাটিরাঙায় টেলিটক টাওয়ারের তার চুরি ও গ...

স্বাস্থ্য খাতকে ‘মাদার অব অল দুর্নীতি’ বললেন এমপি নাসের

দেশের স্বাস্থ্য খাতের সার্বিক অবস্থাকে ‘মাদা...

পার্ক দে প্রিন্সেসে পিএসজি-বার্সেলোনা মহারণের চূড়ান্ত প্রস্তুতি

ফরাসি রাজধানীর রাজপথে যখন নাগরিক বিক্ষোভ, তীব্র সহিংসতা এবং ভাঙচুরের দাবানল ব...

সৌদিতে ফের ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ

সৌদি আরবের বিমানবন্দরগুলোর নিরাপত্তা পরিস্থিতির উন...

কাল থেকে সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ

বাঘাইছড়ি উপজেলার সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের সরিয়...

৭ জটিল ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্তরা লাখ টাকা করে পাবে

ক্যান্সার ও কিডনি রোগসহ সাতটি জটিল এবং দীর্ঘমেয়াদি...

রাজধানীর সড়কে প্রধানমন্ত্রীকে অনুসরণ, ছাত্রলীগ নেতা আটক

ঢাকার মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শনের সময় প্রধা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা