আন্তর্জাতিক

আদালতের নির্দেশে স্ত্রী ভাতা দিবে স্বামীকে

আন্তর্জাতিক ডেস্ক : স্ত্রীর কাছে ভরণপোষণ বাবদ অর্থ দাবি করে আইনি জয় পেয়েছেন ভারতের এক ব্যক্তি। বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্বামীকে মাসে ১০০০ টাকা করে ভরণপোষণ বাবদ দিতে স্ত্রীকে নির্দেশ দেয় পরিবার আদালত।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির উত্তর প্রদেশের পরিবার আদালতে ১৯৫৫ সালের হিন্দু বিবাহ আইনে ওই ব্যক্তি দাবি করেন, স্ত্রীকে মাসে ভরণপোষণের অর্থ দিতে হবে। পরিবার আদালত তার দাবি মেনে নিয়ে বলেছে, স্ত্রী তাকে মাসে ১ হাজার টাকা করে ভরণপোষণ বাবদ দেবেন।

এতে আরও বলা হয়েছে, ওই দম্পতি বহু বছর ধরে আলাদা থাকেন। ২০১৩ সালে পরিবার আদালতে পিটিশন পেশ করে স্ত্রীর কাছে ভরণপোষণের অর্থ দাবি করেন তিনি। পরিবার আদালতের বিচারক তার দাবি মঞ্জুর করে জানান, ওই ব্যক্তির স্ত্রী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। তিনি মাসে ১২ হাজার টাকা পেনশন পান। তাই স্বামীকে মাসে ১ হাজার টাকা করে ভরণপোষণ বাবদ ভাতা দেবেন তিনি।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা