ওমিক্রনের প্রভাবে বিশ্বে প্রতিদিন আক্রান্তের রেকর্ড হচ্ছে (ছবি: সংগৃহীত)
স্বাস্থ্য

করোনার ছোবলে বিশ্বে আক্রান্ত ৩৫ কোটি

সাননিউজ ডেস্ক: প্রাণঘাতী করোনা (কোভিড-১৯) সংক্রমণ প্রতিদিন বেড়েই চলেছে। বিশেষ করে করোনার নতুন ধরন ওমিক্রনের প্রভাবে বিশ্বে প্রতিদিন আক্রান্তের রেকর্ড হচ্ছে। সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪ হাজার ৬২৭ জন মারা গেছেন। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ২১ লাখ ৬৬ হাজার ৯১৬ জন। এছাড়া আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ লাখ ১৫ হাজার ৬২৭ জন।

এদিকে মহামারি শুরুর পর বিশ্বে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ লাখ ১৪ হাজার ৩৩৬ জন। অপরদিকে সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে ৩৫ কোটি ১৯ লাখ ১৯ হাজার ৫০৪ জনে। এছাড়াও সেরে উঠেছেন মোট ২৭ কোটি ৯৬ লাখ ৮৪ হাজার ৪৮০ জন।

সোমবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ভারতে। বৈশ্বিক সংক্রমণেও সারাবিশ্বে দ্বিতীয় স্থানে আছে দেশটি। একদিনে সেখানে সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৫ হাজার ১৭১ জন মানুষ। আর মারা গেছেন ৪৭৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত ৪ লাখ ৮৯ হাজার ৮৯৬ জনের মৃত্যু ও ৩ কোটি ৯৫ লাখ ৪২ হাজার ৪৩৫ জন সংক্রমিত হয়েছেন। আর সেরে উঠেছেন ৩ কোটি ৬৭ লাখ ৯৩ হাজার জন।

দৈনিক সংক্রমণে ২৪ ঘণ্টার হিসেবে ভারতের পরেই অবস্থান ফ্রান্সের। দেশটিতে একদিনে সংক্রমিত হয়েছেন ৩ লাখ ১ হাজার ৬১৪ জন। আর মারা গেছেন ১১৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৬২৯ জনের মৃত্যু ও এক কোটি ৬৬ লাখ ৯২ হাজার ৪৩২ জন সংক্রমিত হয়েছেন। আর সেরে উঠেছেন ১ কোটি ১ লাখ ৮৯ হাজার ৩০৫ জন।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৩৭৪ জন। একই সময়ে মারা গেছেন ৫৭৪ জন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় ৭ কোটি ১৯ লাখ ২৫ হাজার ৯৩১ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৮ লাখ ৮৯ হাজার ১৯৭ জনের।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা