করোনাভাইরাস
স্বাস্থ্য

সুস্থ ২২ কোটি ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সাত হাজার ৪৭২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ৪ লাখ ৫০ হাজার ৪৩২ জন। আর ভাইরাস থেকে সেরে উঠেছেন তিন লাখ ৮৯ হাজার ৩১ জন।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা যায়।

সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে বিশ্বে এখন পর্যন্ত ৪৯ লাখ ৩৭ হাজার ৪১০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত রোগী শনাক্ত হয়েছে ২৪ কোটি ২৭ লাখ ৮৬ হাজার ৩৬৬ জন। আর বিশ্বব্যাপী করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২২ কোটি ৬৩ হাজার ৬০৭ জন।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার উপরে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় প্রায় ৭৯ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছে ও মৃত্যু হয়েছে প্রায় দুই হাজার জনের। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৬০ লাখ ৮২ হাজার ৭০ জন। এর মধ্যে মারা গেছেন সাত লাখ ৫১ হাজার ৬৯২ জন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত তিন কোটি ৪১ লাখ ২৬ হাজার ৬৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে মৃত্যু হয়েছে চার লাখ ৫২ হাজার ৮৪৪ জনের। আর সেরে উঠেছেন তিন কোটি ৩৪ লাখ ৮৮ হাজার ১৮১ জন।

তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে করোনা সংক্রমিত হয়েছে দুই কোটি ১৬ লাখ ৮০ হাজার ৪৮৯ জনের। এর মধ্যে ছয় লাখ চার হাজার ৩০৩ জন মারা গেছেন। আর সুস্থ হয়েছেন দুই কোটি আট লাখ ৬১ হাজার ৫৫ জন।

তালিকায় এরপরের স্থানগুলোতে রয়েছে যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ফ্রান্স, ইরান, আর্জেন্টিনা ও স্পেন।

এই তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ২৯ নম্বরে। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ২৭ হাজার ৭৯১ জন। করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৬৬ হাজার ৬৬৪ জন। অন্যদিকে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ২৯ হাজার ৫৪৯ জন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা