স্বাস্থ্য

দ্বিতীয় ডোজের অপেক্ষায় ১ কোটি ৮৬ লক্ষাধিক মানুষ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে এ পর্যন্ত করোনা টিকার কোর্স সম্পন্ন করেছেন অর্থ্যাৎ দুই ডোজ নিয়েছেন ৮২ লাখ ৮ হাজার ৩৭৯ জন। দ্বিতীয় ডোজের অপেক্ষায় রয়েছেন ১ কোটি ৮৬ লাখ ৭৬ হাজার ৮৯২ জন। সবমিলিয়ে দেশে টিকা প্রয়োগ হয়েছে ২ কোটি ৬৮ লাখ ৮৫ হাজার ২৭১ ডোজ।

বুধবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৭ লাখ ১৮ হাজার ১০৭ পুরুষ এবয় ৭৯ লাখ ৫৮ হাজার ৭৮৫ নারী। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫০ লাখ ১১০ হাজার ১৫১ পুরুষ এবং ৩১ লাখ ৯৮ হাজার ২২৮ নারী।

এরমধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড ১ কোটি ১২ লাখ ৭৩ হাজার ২৭৬ ডোজ প্রয়োগ হয়েছে। ফাইজার-বায়োএনটেকের টিকা ৯৭ হাজার ৮০৮ ডোজ প্রয়োগ হয়েছে। চীনের সিনোফার্মের টিকা ১ কোটি ২১ লাখ ৪৭ হাজার ৫৮৭ ডোজ প্রয়োগ হয়েছে। মডার্নার টিকা ৩৩ লাখ ৬৬ হাজার ৬০০ ডোজ প্রয়োগ হয়েছে।

অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন ৭০ লাখ ৩ হাজার ৮১৪ পুরুষ এবং ৪২ লাখ ৬৯ হাজার ৪৬২ নারী। এদিকে ঢাকার সাত কেন্দ্রে এ পর্যন্ত ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন ৮৩ হাজার ৫৩৪ পুরুষ এবং ১৪ হাজার ২৭৪ নারী।

গত ১৯ জুন থেকে চীনের সিনোফার্মের টিকার প্রয়োগ শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে গণটিকাদান কর্মসূচিতে এখন পর্যন্ত টিকা নিয়েছেন ৬৬ লাখ ৫৯ হাজার ৯২৬ পুরুষ এবং ৫৪ লাখ ৮৭ হাজার ৬৬১ নারী। গত ১৩ জুলাই থেকে দেশের সিটি কর্পোরেশনগুলোতে মডার্নার টিকা দেয়া শুরু হয়েছে। এ পর্যন্ত এই টিকা নিয়েছেন ১৯ লাখ ৮০ হাজার ৯৮৪ পুরুষ এবং ১৩ লাখ ৮৫ হাজার ৬১৬ নারী। এই টিকা নিয়েছেন ২৫ লাখ ৬৩ হাজার ৪২৫ জন প্রথম ডোজ এবং ৮ লাখ ৩ হাজার ১৭৫ জন দ্বিতীয় ডোজ। প্রথম ডোজ নেওয়া ১৪ লাখ ৮৭ হাজার ৬৭৭ পুরুষ এবং ১০ লাখ ৭৫ হাজার ৭৪৮ নারী। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ লাখ ৯৩ হাজার ৩০৭ পুরুষ এবং ৩ লাখ ৯ হাজার ৮৬৮ নারী।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা