স্বাস্থ্য

চট্টগ্রামে আরও ৮ জনের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি: করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে নতুন করে একদিনে আটজন মারা গেছেন। এ সময়ে ২৯৮ জন করোনা শনাক্ত হয়েছেন। জেলা সিভিল সার্জন কার্যালয় রোববার (২১ আগস্ট) এ তথ্য দিয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ১১টি ও কক্সবাজারের একটি ল্যাবে এক হাজার ৯৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ২৯৮ জন করোনা পজিটিভ ধরা পড়ে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরেরই ১৫৩ জন। বাকিরা বিভিন্ন উপজেলার। এগুলো হলো- লোহাগড়ায় ৪, সাতকানিয়ায় ৩, বাঁশখালীতে ১, আনোয়ারায় ৮, পটিয়ায় ২, বোয়ালখালীতে ২২, রাঙ্গুনিয়ায় ৩০, রাউজানে ২৩, ফটিকছড়িতে ১৪, হাটহাজারীতে ২৬, সীতাকুণ্ডে ৪, মিরসরাইয়ে ৫ ও সন্দ্বীপে ৩ জন করোনা আক্রান্ত হয়েছেন।

চট্টগ্রামে মোট ৯৭ হাজার ১৩৩ জন করোনা শনাক্ত হয়েছেন। মোট শনাক্তের মধ্যে চট্টগ্রাম নগরেরই ৭১ হাজার ৪ জন। বাকি ২৬ হাজার ১২৯ জন বিভিন্ন উপজেলার।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় মৃতদের দুইজন নগরের বাসিন্দা, বাকি ছয়জন বিভিন্ন উপজেলার। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ১৭৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬৬৭ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৫১১ জন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

খালি হাতে ফিরে জাতির ক্ষমা চাইলেন সালাহউদ্দীন

এশিয়ান গেমসে পদক জয়ের স্বপ্ন নিয়ে জাপানে গিয়েছিল বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল।...

ফাইনালে ভারতের দাপটে উড়ে গেল পাকিস্তান

এশিয়ান গেমসের ক্রিকেটের ফাইনালে আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান পাত্তাই পেল ন...

দেশে হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা