স্বাস্থ্য

দিনাজপুরে করোনায় মৃত্যু ৫, শনাক্ত ৪৪ 

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর : দিনাজপুরে এক দিনে করোনায় দুজন ও উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৫ জনে। এ সময় নতুন করে ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৪ দশমিক ৭০ শতাংশ।

শনিবার (২৪ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস ।

তিনি জানান, দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ১০৮ জনের নমুনা পরীক্ষা করে ৪৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।এ সময় জেলা সদর ও বিরলে করোনায় একজন করে মারা গেছেন। উপসর্গ নিয়ে মারা গেছেন তিনজন। শনিবার সকাল পর্যন্ত জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৫ জনে।

সিভিল সার্জন সূত্রে জানা গেছে, করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৯২ জন। আর করোনা নিয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ৬২ জন ভর্তি রয়েছেন। ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনায় ২৭ জন ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১৭ জন। জেলার ১৩ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় ২৩ জন এবং উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৮জন।

দিনাজপুর জেলায় করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৭০৩ জনে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে রাফসান মোল্যা (১৬) নামে নবম শ্রেণির...

ভারতের টুরিস্ট ভিসা আবার চালু, আবেদন শুরু

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা...

অবশেষে অবসর ভাতা পাচ্ছেন ৩,৯১৭ শিক্ষক-কর্মচারী

দীর্ঘদিন ধরে অবসর ভাতার জন্য অপেক্ষায় থাকা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠ...

ইতালিতে ট্রিপল মার্ডার : সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

ইতালির রাজধানী রোমে বাংলাদেশি দম্পতি ও তাদের শিশু কন্যাকে হত্যার ঘটনায় এক বাং...

লিবিয়ায় নিখোঁজ হেমায়েত মোল্লা, ২২ লাখ টাকা দিয়েও মেলেনি খোঁজ

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মতিন মোল্লার ছেলে হেমায়েত মোল্লা (...

সৌদি প্রবাসীদের ওয়ার্ক পারমিটে কঠোর সতর্কতা: ৩০ জুন থেকে স্বয়ংক্রিয় ব্যবস্থা

সৌদি আরবে অবস্থানরত প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট ব্যবস্থাপনা নিয়ে নতুন ও ক...

মস্তিষ্ক কেন ভুলে যায়? স্মৃতিশক্তি কমার কারণগুলো জানুন

দৈনন্দিন জীবনে ছোট ছোট বিষয়ও অনেক সময় মনে রাখা কঠিন হয়ে পড়ছে? নাম, তারিখ বা গ...

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপ, বহু হতাহত

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা ভয়াবহ জোড়া ভূমিকম্পের পর কার্যত এক ধ্বংসস্তূপে...

দেশজুড়ে বজ্রপাতের সতর্কতা: ১৪ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

দেশের ১৪টি জেলার বিভিন্ন এলাকায় আজ দুপুর থেকে বিকেল পর্যন্ত বজ্রসহ ঝড়-বৃষ্টি,...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা