আরও ৪ কোটি ডোজ ভ্যাকসিন আসবে : স্বাস্থ্যমন্ত্রী 
স্বাস্থ্য

আরও ৪ কোটি ডোজ ভ্যাকসিন আসবে : স্বাস্থ্যমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক : জুন-জুলাই মাসে সরকারিভাবে আরও ৪ কোটি ডোজ ভ্যাকসিন আনার লক্ষ্যমাত্রা চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার (০৩ মার্চ) দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মিটিং শেষে ব্রিফিংকালে মন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেছেন, আমাদের যে পরিকল্পনা তাতে আগামী জুন-জুলাই পর্যন্ত ৪ কোটি ডোজ ভ্যাকসিন ধারাবাহিক ভাবে আসবে। আমাদের দেশে চলমান ভ্যাকসিনেশন কার্যক্রমে দেশবাসী সন্তুষ্ট, সাংবাদিক ভাইয়ের সন্তুষ্ট, আমাদের প্রধানমন্ত্রীও সন্তুষ্ট।

তিনি বলেন, আমার এখন পর্যন্ত ৩৩ লাখের বেশি লোককে ভ্যাকসিন দিতে সক্ষম হয়েছি। তাছাড়া ভ্যাকসিন নিতে রেজিস্ট্রেশন করেছে ৪৫ লাখের বেশি।

তিনি বলেন, আমাদের স্কুল কলেজ খুলে দেওয়া হচ্ছে, তাই শিক্ষক-কর্মচারী, কিছু সংখ্যক ছাত্র যাদের হল খুলে দেওয়া হবে তাদেরও ভ্যাকসিন দিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। তাছাড়া বাংলাদেশে অবস্থানরত বিদেশিদেরও ভ্যাকসিন দিতে হবে। সেক্ষেত্র পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের কাছে তালিকা দিলে সে অনুযায়ী ভ্যাকসিন দেব।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

দেবীপক্ষের সূচনায় ঢাকেশ্বরী ও বনানীতে বিশেষ আয়োজন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সূচনাপর্ব শ...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মিমি চক্রবর্তী

দুর্গাপূজা মানেই আনন্দ, আলো আর উদযাপনের এক বাঁধভাঙা জোয়ার। টলিউডের জনপ্রিয় অভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা