ফিচার

বোয়ালমারীতে পাটের ভালো দাম পেয়ে খুশি কৃষকরা

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): গত কয়েক বছর ধরে পাটের ন্যায্য দাম না পাওয়ায় কৃষকরা পাট চাষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। তবে এই অবস্থার পরিবর্তন হয়েছে। দেশে সোনালী আঁশ পাটে সুদিন ফিরতে শুরু করেছে। কৃষকরাও পাটের ভালো দাম পেয়ে খুশি ও আগ্রহী হয়ে উঠছে পাট চাষে।

গত বছর সোনালী ফসল পাটের মূল্য বৃদ্ধি পাওয়ায় এবার ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কৃষকরা পাট চাষে ঝুঁকছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রকৃতি ও বাজার পাট চাষিদের অনুকূলে থাকায় উপজেলায় পাট চাষের লক্ষ্যমাত্রা প্রতিবছর কিছুটা বৃদ্ধি পাচ্ছে। এ বছর উপজেলায় ১৬ হাজার ৫৫৪ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় ৬০০ হেক্টর বেশি। এ বছর আবাদকৃত পাটগাছ কেটে কৃষকরা ইতিমধ্যে আঁশ পাট ঘরে তুলতে শুরু করেছে। এবার পাটের ভালো ফলন হয়েছে বলে জানিয়েছেন চাষিরা। কৃষকরা বর্তমান পাটের বাজার দর অনুযায়ী উৎপাদন খরচ বাদ দিয়ে ভালো লাভ পাচ্ছেন বলে জানিয়েছেন।

উপজেলার ঘোষপুর ইউনিয়নের গোহাইলবাড়ি গ্রামের কৃষক মো. বাবুল শেখ বলেন, ৩৩ শতকের এক বিঘা জমিতে পাট চাষ বাবদ বীজ, সার, কীটনাশক, পরিচর্যা ও আনুষাঙ্গিক খরচসহ রোদে শুকিয়ে তা ঘরে তোলা পর্যন্ত ১৩ থেকে ১৫ হাজার টাকার মতো খরচ হয়। আর উৎপাদন হয় ৯-১০ মণ। আরেক কৃষক মো. মজিবর মোল্লা বলেন, এবার উপজেলা কৃষি অফিস থেকে নতুন জাতের রবি-১ পাটের প্রদর্শনী পেয়েছি। এই পাটের ফলন ভালো এবং এই জাতের পাট অধিক খরাতেও পাতা তেলতেলে থাকে, সেচ কম লাগে।

বোয়ালমারী উপজেলা কৃষি অফিসার, কৃষিবিদ প্রীতম কুমার হোড় জানান, ২০২০-২১ অর্থবছরে এ উপজেলায় পাট আবাদ হয়েছে ১৬ হাজার ৫৫৪ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে, যা পাট আবাদের লক্ষ্যমাত্রা ১৫ হাজার ৬০ হেক্টর থেকে ১ হাজার ৪৯৪ হেক্টর বেশি।

তিনি আরও উল্লেখ করেন পাটের বীজ বপন ও পরবর্তী কিছুদিন খরা দেখা দেওয়ায় পাটের জমিতে কৃষকদের এবার ১-৩ টি অতিরিক্ত সেচ দিতে হয়েছে। তবে পরবর্তীতে বৃষ্টিপাত হওয়ায় পাটের ভালো ফলন হয়েছে এবং কর্তনকৃত পাট সহজেই জাগ দিতে পারছে। বাজারে পাটের দাম এরকম থাকলে পরবর্তীতে কৃষকগণ আরো ব্যাপকভাবে পাট চাষে উদ্বুদ্ধ হবে। কৃষকেরা যাতে পাট চাষে কোন সমস্যায় না পড়ে সেজন্য উপজেলা কৃষি অফিস সবসময় বিভিন্নভাবে পরামর্শ দিয়ে সহযোগিতা করে যাচ্ছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা