ফাইল ছবি
পরিবেশ

আজ মনোনয়ন ফরম নেবেন প্রধানমন্ত্রী 

নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে।

আরও পড়ুন: দুপুরে আঘাত হানতে পারে ‘মিধিলি’

শুক্রবার (১৭ নভেম্বর) বিকেল ৩ টায় দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করবেন তিনি। শনিবার (১৮ নভেম্বর) থেকে অন্য নেতারা ফরম সংগ্রহ করতে পারবেন।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, শনিবার থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে।

শুক্রবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের জেলা কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।

এ সভা থেকেই তিনি ভার্চুয়ালি মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করবেন। মূলত এ কার্যক্রম চলবে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে।

আরও পড়ুন: সিইসির বাসভবনে নিরাপত্তা জোরদার

বিবৃতিতে জানানো হয়, শুক্রবারই প্রধানমন্ত্রী নিজের জন্য মনোনয়ন ফরম কিনবেন। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফরমের মূল্য পরিশোধ করবেন তিনি।

শনিবার থেকে সারা দেশের বাকি মনোনয়ন প্রত্যাশীরা বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম কিনতে পারবেন।

জানা গেছে, কাল থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করা যাবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা