ছবি: সংগৃহীত
পরিবেশ

বায়ুদূষণে ঢাকার অবস্থান চতুর্থ

নিজস্ব প্রতিবেদক: আজ দূষিত বায়ুর তালিকায় বিশ্বের ১১০ টি শহরের মধ্যে রাজধানী ঢাকার অবস্থান চতুর্থ। এ দিন ঢাকার বায়ু অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।

আরও পড়ুন: বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

বুধবার (১৫ নভেম্বর) সকাল সোয়া ১০ টার দিকে আইকিউএয়ারের বাতাসের মান সূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) ঢাকার স্কোর ছিল ১৭৬। এ মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। গত ৩ দিনও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর ছিল।

এ তালিকায় আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির স্কোর ২৭৭। দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি। এ শহরের স্কোর ২৫১। এ সময় বিশ্বের মধ্যে সবচেয়ে নির্মল বাতাস ছিল নরওয়ের অসলোতে। অসলোর স্কোর ৬।

আরও পড়ুন: কেরানীগঞ্জে মার্কেটে আগুন

উল্লেখ্য, সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি এ লাইভ বা তাৎক্ষণিক একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দিয়ে সতর্ক করে।

সংস্থাটির দেয়া আজকের তালিকায় বলা হয়, ঢাকার বাতাসে অতি ক্ষুদ্র বস্তুকণাই (পিএম ২.৫) দূষণের প্রধান উৎস। আজ ঢাকার বাতাসে যতটা এ বস্তুকণা আছে, তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে ১১ গুণের বেশি।

বায়ু নিয়ে তৈরিআইকিউএয়ারের প্রতিবেদনে দূষণ থেকে রক্ষা পেতে জনস্বাস্থ্য সুরক্ষায় ঢাকাবাসীর জন্য পরামর্শ, বাইরে বের হলে মাস্ক পরে বের হবেন। সেটি দূষণ থেকে আপনাকে সুরক্ষা দিতে পারে।

আরও পড়ুন: পোশাক কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত

আইকিউএয়ারের সূচক অনুযায়ী, স্কোর ০-৫০ পর্যন্ত নির্মল বা ভালো বায়ু, ৫১-১০০ হলে তা মাঝারি বা গ্রহণযোগ্য মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১-১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়।

বায়ুদূষণে সবচেয়ে ঝুঁকিতে থাকেন সংবেদনশীল গোষ্ঠী। তাদের মধ্যে রয়েছে বয়স্ক, শিশু, অন্তঃসত্ত্বা, জটিল রোগে ভোগা ব্যক্তিরা। তাদের বিষয়ে বিশেষ যত্নবান হওয়া দরকার বলে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

এ সূচকে স্কোর ১৫১-২০০ হলে তা অস্বাস্থ্যকর বায়ু। স্কোর ২০১-৩০০ হলে, তা খুবই অস্বাস্থ্যকর বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ ধরা হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা