ছবি: সংগৃহীত
পরিবেশ

বায়ুদূষণে আজ ঢাকা ষষ্ঠ

নিজস্ব প্রতিবেদক: আজ রাজধানী ঢাকার বায়ু সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। এ দিন বায়ুর দূষণমাত্রার তালিকায় ঢাকার অবস্থান ষষ্ঠ।

আরও পড়ুন: আরও ১৪ মৃত্যু, হাসপাতালে ২৯৯৩

সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮ টা ১৮ মিনিটে বিশ্বব্যাপী বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা যায়।

বায়ুদূষণের তালিকায় শীর্ষে থাকা সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের স্কোর ১৬৯। অর্থাৎ সেখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ। শহরটির স্কোর ১৬৮। অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর।

আরও পড়ুন: সাজেদা চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী

তৃতীয় নম্বরে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। শহরটির স্কোর ১৬১। অর্থাৎ এ শহরের বায়ুর মানও অস্বাস্থ্যকর।

এ তালিকায় আজ ১৪০ স্কোর নিয়ে ৬ নম্বরে রয়েছে রাজধানী ঢাকা। অর্থাৎ এখানকার বায়ুর মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। বিশেষ করে যাদের ফুসফুসজনিত রোগ ও অ্যাজমার সমস্যা রয়েছে।

আরও পড়ুন: খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বেড়েছে

আইকিউএয়ারের সূচক অনুযায়ী, স্কোর ০-৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১-১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।

এছাড়া সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১-১৫০ স্কোর। ১৫১-২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১-৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

আরও পড়ুন: শুক্রবার ঢাকায় বিএনপির সমাবেশ

সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার নিয়মিত দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে। বাতাসের মান নিয়ে তৈরি এই লাইভ বা তাৎক্ষণিক একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দিয়ে সতর্ক করে থাকে।

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে ঢাকায় সবচেয়ে বেশি সংখ্যক দিন দুর্যোগপূর্ণ বাতাসের মধ্যে কাটিয়েছে নগরবাসী। ঐ মাসে মোট ৯ দিন রাজধানীর বাতাসের মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত ৭ বছরের মধ্যে সর্বোচ্চ।

আরও পড়ুন: আজ ঢাকায় আসছেন ফিলিপ বার্টন

ক্রমবর্ধমান বায়ুদূষণের কারণে দক্ষিণ এশিয়া বিশ্বের অন্যতম দূষিত অঞ্চলে পরিণত হয়েছে। সম্প্রতি এক প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে জন প্রতি ৫ বছরেরও বেশি আয়ু কমতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা