বিনোদন

ইউক্রেনের পাশে দাঁড়াতে প্রিয়াঙ্কার অনুরোধ 

সান নিউজ ডেস্ক: রাশিয়ার হামলায় বিপর্যস্ত ইউক্রেনের নিরীহ জনগণের জন্য সহায়তা করতে বিশ্ববাসীকে অনুরোধ জানিয়েছেন বলিউড তারকা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

আরও পড়ুন: বিয়ে করেই যুদ্ধের ময়দানে ইউক্রেনের যুগল

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ইউনিসেফের একজন দূত হিসেবে ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করে ইউক্রেনবাসীকে সহযোগিতার অনুরোধ জানান তিনি। ওই পোস্টে যুদ্ধে বিপর্যস্ত ইউক্রেনবাসীর জনজীবন নিয়ে যুক্তরাষ্ট্রের নাও দিস নিউজের একটি ভিডিও শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। সেখানে দেখা যায়, আতঙ্কিত মানুষ জীবন বাঁচাতে পাতালরেল স্টেশনে জড়ো হচ্ছে।

ওই পোস্টের ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন, ইউক্রেনের পরিস্থিতি খুবই ভয়াবহ। নিরীহ মানুষ তাদের এবং প্রিয়জনদের জীবন নিয়ে শঙ্কিত। দেশটির জনগণ ভয়ের মধ্যে বসবাস করছে। তারা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে রয়েছেন। আধুনিক বিশ্বে এটি কতটা বিপর্যয়মূলক সমস্যায় সৃষ্টি করতে পারে তা বোঝা কঠিন। তবে এটি এমন পরিস্থিতি যা পরবর্তীতে বিশ্বজুড়ে প্রভাব ফেলবে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণার পর ইউক্রেনের বিরুদ্ধে স্থল, আকাশ ও সমুদ্রে পথে সর্বাত্মক আক্রমণ শুরু করে রুশ বাহিনী। ইউক্রেনের বড় বড় শহরগুলোর আনুমানিক এক লাখ লোক ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে কয়েক ডজন মানুষের মৃত্যুরও খবর পাওয়া গেছে। দ্বিতীয় দিনেই রাশিয়ার সেনারা দেশটির রাজধানী কিয়েভে পৌঁছে গেছে।

আরও পড়ুন: ইউক্রেনের সেনাদের ক্ষমতা দখলের আহ্বান পুতিনের

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে হোস্টোমেল বিমানঘাঁটির নিয়ন্ত্রণও নিয়েছে রাশিয়ান বাহিনী। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। রাশিয়ান সংবাদমাধ্যম ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বিবিসি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

ফ্রান্স-ইতালি ম্যাচে জয় পায়নি কেউই

ইতালির বিপক্ষে প্রথমার্ধে বিবর্ণ হলেও দ্বিতীয়ার্ধে...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা