বিনোদন

গোপনে বাগদান সেরেছেন নয়নতারা

বিনোদন ডেস্ক : দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা যিনি ‘লেডি সুপারস্টার’ নামেই বেশি পরিচিত। সাম্প্রতিক খবর অনুযায়ী, শাহরুখ খানের নায়িকা হচ্ছেন তিনি। তবে এর চেয়ে বড় খবর হলো গোপনে বাগদান সেরেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে লেডি সুপারস্টার প্রেমিক বিগনেশের সঙ্গে আংটিবদলের খবর নিশ্চিত করেছেন। এই প্রথম নয়নতারা বাগদানের খবর প্রকাশ্যে আনলেন।

বর্তমানে নয়নতারা ব্যস্ত রয়েছেন তার অভিনীত সিনেমা ‘নেত্রিকান’-এর প্রচারণা নিয়ে। সিনেমাটি মুক্তি পাবে ১৩ আগস্ট। সে সুবাদে তাকে ভারতের বিজয় টেলিভিশনে দেখা যায়। প্রোমো ভিডিওতে দেখা যায়, নয়নতারা তার বাগদানের আংটি নিয়ে কথা বলছেন, যেটি উপহার দিয়েছেন প্রেমিক পরিচালক বিগনেশ। প্রেমিকের কী পছন্দ আর না-পছন্দ, সেসব নিয়েও কথা বলেছেন নয়নতারা। প্রোমোতে দিব্যদর্শিনী তাকে আংটির ব্যাপারে প্রশ্ন করেন, আর নয়নতারা সাফ বলে দেন, এটি তার এনগেজমেন্ট রিং।

‘নেত্রিকান’ সিনেমাটি পরিচালনা করেছেন মিলিন্দ রাও, এটি আহন-সাং-হুন পরিচালিত কোরিয়ান থ্রিলার ‘ব্লাইন্ড’-এর অফিশিয়াল তামিল রিমেক। এতে আরও অভিনয় করেছেন আজমল আমির, সরন, ইন্দুজা, মনিকন্দন প্রমুখ। রাউডি পিকচার্সের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন নয়নতারার প্রেমিক বিগনেশ শিবন।


সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা