বিনোদন

জন্মদিনের উপহারে ভীষণ উচ্ছ্বসিত কিয়ারা

বিনোদন ডেস্ক : মাত্র ছয় বছরেই মুম্বাই ইন্ডাস্ট্রির প্রথম সারির নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন কিয়ারা আদভানি। বলিউডের এ নয়া সেনসেশনের একের পর এক সিনেমায় গ্ল্যামার আর অভিনয়ে মুগ্ধ হচ্ছেন দর্শক-সমালোচকরা। কাজ করেছেন বড় বড় তারকা ও নির্মাতার সঙ্গে।

শনিবার (৩১ জুলাই) ছিল কিয়ারার জন্মদিন। এদিনে তিনি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে ভালোবাসাময় শুভেচ্ছা পেয়েছেন। তবে জন্মদিনে তার পাওয়া সেরা উপহার ছিলো একটি সিনেমা। এমনটা অভিনেত্রী নিজেই জানালেন।

ভারতের দক্ষিণী সিনেমার সফল নির্মাতা শঙ্করের নতুন সিনেমায় যুক্ত হয়েছেন কিয়ারা। যেখানে তিনি স্ক্রিন শেয়ার করবেন সুপারস্টার রামচরণের সঙ্গে। সিনেমাটির নাম এখনো চূড়ান্ত হয়নি।

এই সিনেমায় যুক্ত হয়ে ভীষণ উচ্ছ্বসিত কিয়ারা। তিনি বলেন, ‘এটা এখনও পর্যন্ত পাওয়া আমার অন্যতম সেরা জন্মদিনের উপহার। আমি এই সংস্থার সাথে কাজ করতে একদিকে যেমন আগ্রহী, তেমনই একটু ভয়ও করছে। কবে শুটিং শুরু হবে সেই অপেক্ষায় আছি। আশা করছি এখানে নিজের অভিনয় প্রতিভা দেখানোর বড় একটি সুযোগ পাব।’

এদিকে কিছু দিন আগেই প্রকাশ হয়েছে কিয়ারা অভিনীত নতুন সিনেমা ‘শেরশাহ’র ট্রেলার ও গান। এই সিনেমায় তিনি অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে। যিনি কিয়ারার বাস্তব জীবনের প্রেমিক।

গত বছর কিয়ারা অভিনীত মোট ৪টি সিনেমা মুক্তি পেয়েছিল। বর্তমানে তার হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমার কাজ। এর মধ্যে ‘ভুলভুলাইয়া ২’, ‘যুগ যুগ জিও’ ও ‘মিস্টার লেলে’ অন্যতম।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা