বিনোদন

সালমানের বিপরীতে এবার প্রজ্ঞা

বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার সালমান খান। বর্তমানে ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ সিনেমার শুটিং করছেন তিনি। সিনেমাটিতে তার নায়িকা চরিত্রে কে থাকছেন তা নিয়ে অনেকদিন ধরেই জল্পনা চলছিল।

পিংকভিলা ডটকমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ সিনেমায় সালমান খানের বিপরীতে অভিনয় করছেন ভারতীয় দক্ষিণী সিনেমার অভিনেত্রী প্রজ্ঞা জয়সওয়াল।

সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র বলেন, ‘অন্তিম সিনেমার টিমের সঙ্গে তিনি চুপিচুপি শুটিং করছেন। এমনকি সম্প্রতি মহাবালেশ্বর শিডিউলেও তিনি ছিলেন। এই অভিনেত্রী সালমানের প্রেমিকার ভূমিকায় অভিনয় করছেন। তাদের একটি রোমান্টিক গানও রয়েছে।’

তেলেগু ভাষার ‘কাঞ্চি’ সিনেমায় অভিনয় করে বিশেষ খ্যাতি পেয়েছেন প্রজ্ঞা। এজন্য বেশ কয়েকটি পুরস্কারও জিতেছেন তিনি। নন্দমুরি বালাকৃষ্ণের ১০৬ নম্বর সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রী। এছাড়া পবন কল্যাণের পরবর্তী সিনেমাতেও তাকে দেখা যাবে বলে শোনা যাচ্ছে।

২০১৮ সালে মুক্তি পাওয়া মারাঠি ভাষার ক্রাইম ড্রামা ‘মুলশি প্যাটার্ন’ সিনেমা অবলম্বনে নির্মিত হচ্ছে ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’। সালমান ছাড়াও এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তার ভগ্নিপতি আয়ুশ শর্মা। এটি পরিচালনা করছেন মহেশ মাঞ্জরেকর। চলতি বছরের মাঝামাঝিতে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা