বিনোদন

ঘর বাঁধার বিষয়ে কী ভাবছেন ফারিয়া?

বিনোদন প্রতিবেদক : ভালোবেসে হারুন অর রশীদ অপুর সঙ্গে ঘর বেঁধেছিলেন অভিনেত্রী শবনম ফারিয়া। গত বছর ভেঙে গেছে তাদের সংসার। এ নিয়ে সমালোচনার মুখেও পড়েছিলেন। অন্তর্জালে নেটিজেনরা তাকে নিয়ে ট্রল করেছেন। তবে সবকিছু পেছনে ফেলে কাজে মনোযোগী হয়েছেন এই অভিনেত্রী।

ভাঙা-গড়া মানুষের জীবনেরই অংশ। নতুন করে ঘর বাঁধার বিষয়ে কী ভাবছেন ফারিয়া? এ প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন- এত তাড়াতাড়ি ভাবছি না, আরো পরে এ বিষয়ে ভাববো। পারিবারের কারণে তাড়াহুড়ো করে বিয়ে করেছিলাম। একই ভুল আর করব না। বিয়ে তো বারবার করা যাবে না। তাই বুঝেশুনে বিয়ের সিদ্ধান্ত নেব।

এদিকে শোনা যাচ্ছে, আবারো বিয়ে করতে যাচ্ছেন ফারিয়ার প্রাক্তন স্বামী অপু। এ প্রসঙ্গে ফারিয়া বলেন- অপুর বিষয়ে কোনো কথা বলা ঠিক হবে না। আর তার সঙ্গে যেহেতু দেখা হয় না, তাই খোঁজখবরও জানি না। তা ছাড়া এখন তো অপু আমার জীবনে নেই, তাই খোঁজখবর রাখার দরকার মনে করি না। অপুর ব্যক্তিগত জীবন আছে। সে নতুন করে জীবন শুরু করতেই পারে। এটি তার একান্ত ব্যক্তিগত ব্যাপার।

২০১৫ সালে ফেসবুকের মাধ্যমে ফারিয়া-অপুর পরিচয়। এরপর দুজনের মধ্যে বন্ধুত্ব হয়। বন্ধুত্বের সীমানা পেরিয়ে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে আংটি বদল করেন তারা। ২০২০ সালের ১ ফেব্রুয়ারি জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন ফারিয়া-অপু। গত ২৭ নভেম্বর আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদ হয় এই দম্পতির।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি আরব পৌঁছেছেন ৫৩৪১০ জন বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে মঙ্গলবার (১২ মে) দি...

পটুয়াখালীর বিভিন্ন রুটে বাড়ছে যাতায়াত ব্যয়

সারাদেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী স্পিডবোটের যা...

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

আওয়ামী লীগের প্রবীণ নেতা, মুক্তিযোদ্ধা, সাবেক গৃহা...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামে...

সিভিল এভিয়েশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ব...

বিশ্বকাপ ফাইনালের হাফটাইমে পারফর্ম করবেন ম্যাডোনা, শাকিরা ও বিটিএস

ফুটবল আর সংগীত এক জগৎ না। কিন্তু ফুটবল বিশ্বকাপ এল...

ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ: বাবা ও বোনের পর চলে গেল ছোট্ট মুন্না

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় বাসায় গ্যাসের লাইনের...

রেললাইনে হেঁটে গেম খেলছিল দুই কিশোর, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

গাজীপুরের ধীরাশ্রম এলাকায় ট্রেনে কাটা পড়ে দুই কি...

দীপু মনি, বাবু ও রুপাকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

দীর্ঘ ১৩ বছর আগে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা