করোনা কাছে হার মানলেন দিব্যা 
বিনোদন

করোনার কাছে হার মানলেন দিব্যা 

বিনোদন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দিব্যা ভাটনগর।

রোববার (০৬ ডিসেম্বর) মুম্বাইয়ের একটি সেভেন হিলস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৩৪ বছর।

তার মৃত্যুতে ভারতীয় টেলিভিশন ইন্ডাস্ট্রিতে নেমে এসেছে শোকের ছায়া।

শোক প্রকাশ করে অভিনেত্রী দেবলিনা ভট্টাচার্য সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে লিখেছেন- “যখন কেউ কারও সঙ্গে থাকতো না তখন শুধু একমাত্র তোমাকে পাশে পাওয়া যেতো। আমি জানতাম জীবনটা তোমার জন্য কঠিন ছিলো। সেই সঙ্গে ছিলো অসহ্য যন্ত্রণাও। কিন্তু আশা করছি যেখানেই রয়েছো শান্তিতেই আছো। তোমাকে খুব মিস করবো। তুমি জানো আমি তোমাকে কতোটা ভালোবাসতাম। বড় তো তুমি ছিলে তবে আমার কাছে ছিলে বাচ্চা। ঈশ্বর তোমার মঙ্গল করুক। খুব জলদি চলে গেলে বন্ধু।”

জ্বর ও নিউমোনিয়ার সমস্যার কারণে গোরেগাঁওয়ের এক হাসপাতালে ভর্তি করা হয়েছিলো দিব্যা ভাটনগরকে। কিন্তু তার অবস্থার অবনতি হলে গত ২৬ নভেম্বর মুম্বাইয়ের সেভেন হিলস হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তার করোনা টেস্ট করানো হলে ২৮ নভেম্বর সেটি পজিটিভ আসে। এরপর তার অবস্থা আরও খারাপ হতে থাকলে ভেন্টিলেশনে নেওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হলো না। করোনার কাছে হেরে না ফেরার দেশে পাড়ি জমালেন দিব্যা।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা